হোম > বিনোদন > সংগীত

প্রকাশ্যে নতুন গান ‘চাঁদ বদনে’

বিনোদন রিপোর্টার

‘চাঁদ বদনে’ মূলত একটি ‘স্যাড ভাইব’-এর গান। এর কথা ও সুরের মধ্যে যে হাহাকার আছে, তা বিরহী হৃদয়ের শ্রোতাদের ভীষণভাবে স্পর্শ করবে। গানটির ভিডিওর গল্পটিও বেশ নাটকীয় এবং আবেগঘন- এমনটাই মনে করছেন গানের সঙ্গে সংশ্লিষ্ট সবাই। সম্প্রতি ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশ পেয়েছে এই সময়ের আলোচিত কণ্ঠশিল্পী তানজিল মিসবাহর কণ্ঠে নতুন গান ‘চাঁদ বদনে’। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি গীতিকবিতা সাজিয়ে তাতে সুরও করেছেন তানজিল মিসবাহ। সংগীতায়োজেনে ছিলেন সোভন রায়।

কুয়াকাটার বিভিন্ন নয়নাভিরাম লোকেশনে চিত্রায়ণ করে স্যাড রোমান্টিক গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন হাসান রনি। এতে তানজিল মিসবাহর সঙ্গে মডেল হিসেবে অভিনয় করেছেন সুমাইয়া।

গানটি নিয়ে আশাবাদী তানজিল মিসবাহ জানালেন, ‘যারা বিরহের গান ভালোবাসেন এবং বাস্তব জীবনের বিচ্ছেদকে অনুভব করেছেন, তারা এই গানটির সঙ্গে নিজেদের খুব সহজেই মেলাতে পারবেন। আশা করছি, গানটি শ্রোতা-দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে, তাদের ভালোবাসা ও প্রতিক্রিয়াই আমার আগামীর পথচলার অনুপ্রেরণা।’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায় তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে দেশি ও আন্তর্জাতিক সব মিউজিক প্ল্যাটফর্মে।

মাহবুবুল খালিদের কথা ও সুরে আসিফের রোমান্টিক গান

কানাডায় উদযাপিত হবে তপন চৌধুরীর সঙ্গীত জীবনের ৫০ বছর

নব্বইয়ের রক উন্মাদনা, এক মঞ্চে জেমস-হাসান

নুসরাত ফতেহ আলি খানের জন্মদিন উপলক্ষে ঢাকায় ‘শাম-ই-নুসরাত’

নচিকেতার তিন গানের সুর পুনর্নির্মাণ করলেন অপু আমান

প্রকাশ পেল আলম আরা মিনুর ‘কৃষ্ণ কালা’

ঢাকায় জগজিৎ সিংকে স্মরণ করে গজল সন্ধ্যা

যুক্তরাজ্যে সাবিনা ইয়াসমিন

খুরশীদ আলমের সংগীতের ৬০ বছর পূর্তি, গাইলেন সুজানা রূপা

সিনেমায় প্রথম রবীন্দ্রসংগীত গাইলেন অনিমা রায়