হোম > বিনোদন > সংগীত

টরেন্টোতে নতুন বাংলা গানে কন্ঠ দিলেন ডলি সায়ন্তনী

বিনোদন রিপোর্টার

কিছুদিন আগে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ডলি সায়ন্তনীর কন্ঠে প্রকাশিত হয় ‘মইরা যদি যাইগো আমি’ শিরোনামের একটি গান। গানটির কথা ও সুর রোহান রাজের। গানটি ডলি সাযন্তনীর নিজের ইউটিউব চ্যানেল ‘ডলি সায়ন্তনী’তে প্রকাশিত হয়েছে। গানটির কথা, সুর এবং ডলি সায়ন্তনীর গায়কী শ্রোতা দর্শকের মন ছুঁয়ে গেছে।

এরইমধ্যে ডলি সায়ন্তনী জানালেন তিনি নতুন একটি গানের ভয়েজ দিয়েছেন কানাডার টরেন্টোতেই একটি স্টুডিওতে। গানের কথা এমন ‘আমি সবকিছু ভুলিয়ারে যাইতাম যদি পাইতাম তোরে, সারা অন্তর জুইড়ারে ভালোবাসি তোরে’।

ডলি সায়ন্তনী বলেন, ‘গানের কথা এবং সুর আমার কাছে ভীষণ ভালোলেগেছে। কানাডার টরেন্টোতেই গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। শিগগিরই বাংলাদেশে গানটির মিউজিক ভিডিও সম্পন্ন হবে। এরপর গানটি প্রকাশ করা হবে। আমার কাছে মনে হয়েছে অনেকদিন পর আমার মনের মতো একটি গান গাইলাম যে গানটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। আশা করছি শ্রোতারা যারা আমার গান নিয়মিত শোনেন তাদের কাছে এই গান নিঃসন্দেহে অনেক ভালোলাগবে। কারণ গানটার কিছুটা অংশ আমি ফেসবুকে দেয়ার পর যে সাড়া পেলাম, তাতেই আমি বুঝতে পারছি যে গানটি প্রকাশ পেলে ভালোলাগবে সবার।’

ডলি সায়ন্তনী জানান তার গাওয়া নতুন এই গানটি লিখেছেন ও সুর করেছেন বাউল হুমায়ূন কবির, মিউজিক করেছেন তরিক আল ইসলাম। এদিকে কিছুদিন আগে ডলি সায়ন্তনী তার নিজের চ্যানেলে প্রকাশ করেছেন দুই জীবন সিনেমার জনপ্রিয় গান ‘আমি একদিন তোমায় না দেখিলে’ গানটি।

অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’

পথশিশুদের নিয়ে কাজল ব্যানার্জীর ‘রাজকুমার’

বাবার প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানিয়ে দিঠির ‘ঘড়ির কাঁটা’

হৈমন্তীর কণ্ঠে ‘তোমায় দেখলে মনে হয়’

১৬ বছরের পথচলা শেষে ‘পেছনের গল্প’ নিয়ে ফিরছে স্পিরিচুয়াল

সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’

নিউজার্সিতে ‘স্বপ্নচূড়া’য় কণ্ঠ দিলেন শামস সুমন

প্লে-ব্যাকের অপেক্ষায় অনুপমা মুক্তি

ফের মঞ্চে ফিরছেন প্রীতম হাসান

অস্ট্রেলিয়ার মিউজিক চার্টে নিষিদ্ধ এআই-তৈরি গান