হোম > বিনোদন > সংগীত

স্বরলিপির কণ্ঠে লাকী আখন্দের অপ্রকাশিত গান ‘না দুঃখ দিয়ে’

বিনোদন রিপোর্টার

গত ২১ এপ্রিল ছিলো বাংলাদেশের প্রয়াত কিংবদন্তী সুরস্রষ্টা, সঙ্গীতশিল্পী লাকী আখন্দের নবম মৃত্যু বার্ষিকী। শিল্পীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ইউটিউবে প্রকাশ পেয়েছে এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী তানজিনা করিম স্বরলিপির কণ্ঠে নতুন মৌলিক গান ‘না দুঃখ দিয়ে’।

গানটি লিখেছেন গোলাম মুর্শেদ। আর এই সুর করা গানই মূলত দীর্ঘদিন অপ্রকাশিত অবস্থাতেই ছিলো এই গীতিকারের কাছে। অবশেষে লাকী আখন্দের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গানটি স্বরলিপির কণ্ঠে প্রকাশ পেয়েছে।

স্বরলিপি বলেন, ‘আমার পরম সৌভাগ্য যে শ্রদ্ধেয় লাকী আখন্দ স্যারের সুর করা গান আমি গেয়েছি। তিনি প্রয়াত হয়েছেন বেশ কয়েক বছর আগে। তার সুর করা গান গাইবো এটাতো আসলে ভাবনারও বাইরে ছিলো। কিন্তু গোলাম মোর্শেদ ভাইয়ের কাছে লাকী স্যারের অনেকগুলো অপ্রকাশিত গান সুর করা ছিলো। সেসব গানই এখন একে একে প্রকাশ পাবে। সেই ধারাবাহিকতায় আজ আমার গানটি ইউটিউবে প্রকাশ পাবে। এই গান আমার সঙ্গীত জীবনের এক আলাদা উচ্চতায় থেকে যাবে। আমি গোলাম মুর্শেদ ভাইয়ের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। গানটি সবাইকে শোনার জন্য বিশেষভাবে অনুরোধ রইলো। কারণ গানটি গাইতে গিয়ে গানটির গভীরতা আমাকে ছুঁয়ে গেছে। আশা করছি শ্রোতাদেরও মনে ছুঁয়ে যাবে।’

এরইমধ্যে স্বরলিপি বাংলাদেশ বেতারে প্রচারের জন্য হীরেন্দ্র নাথ মৃধার কথায় ও মকসুদ জামিল মিন্টুর সুর সঙ্গীতে নতুন একটি মৌলিক গান গেয়েছেন। এছাড়াও নববর্ষে তিনি বিটিভিতে ‘নবীন আশা জাগলো যে রে আজ’ নজরুল সঙ্গীতটি পরিবেশন করেন।

দীর্ঘ বিরতি ভেঙে সিনেমার গানে কুমার বিশ্বজিৎ ও কনকচাঁপা

মানিক মিয়ায় জেমসের ফ্রি কনসার্ট, থাকছে আরো ছয় ব্যান্ড

ভালোবাসা ও বিচ্ছেদের গান নিয়ে ফিরলেন কাজী শুভ

প্রয়াত লাকী আখান্দের সুরে গাইলেন সাব্বির- শম্পা

বিশ্বকাপের পর এবার নিজের দেশ মাতাবেন সঞ্জয়

ক্যাম্পাসে কোক স্টুডিও বাংলার আবহ: শুরু হলো ‘অন ক্যাম্পাস’ প্রতিযোগিতা

আব্বাসউদ্দীন আহমদের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপিত

নুসরাত ফতেহ আলী খানের জন্মবার্ষিকীতে ঢাকায় কাওয়ালি সন্ধ্যা

মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’

ফরিদপুরে জন্ম কলকাতায় মৃত্যু, না ফেরার দেশে কিংবদন্তি চিত্রশিল্পী যোগেন চৌধুরী