হোম > বিনোদন > সংগীত

খামেনিকে উৎসর্গ করে আদনান সামির গান

বিনোদন রিপোর্টার

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে উৎসর্গ করে চারটি মৌলিক গান নিয়ে একটি বিশেষ সংগীত প্রকল্প প্রকাশ করেছেন বলিউড সিনেমার জনপ্রিয় কণ্ঠশিল্পী, সুরকার ও পিয়ানোবাদক আদনান সামি।

শুক্রবার, ১০ জুলাই, প্রকাশিত এই প্রকল্পটি ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি করেছে।

চারটি গানে নেতৃত্ব, দৃঢ়তা, সহনশীলতা এবং স্মৃতিচারণের মতো বিষয়কে প্রাধান্য দেয়া হয়েছে। দীর্ঘ সংগীতজীবনে ভারতীয় শাস্ত্রীয় সংগীত, পপ ও অর্কেস্ট্রাল সুরের সমন্বয়ে নিজস্ব ধারা গড়ে তোলা আদনান সামির সংগীত ভাণ্ডারে এটি একটি নতুন সংযোজন।

অস্ট্রেলিয়ায় অবস্থিত ইরান দূতাবাসের অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে জানানো হয়েছে, ভারতের বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ পদকজয়ী এই খ্যাতনামা সংগীতশিল্পী ও সুরকার প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উৎসর্গ করে চার গানের একটি বিশেষ মিউজিক্যাল প্রজেক্ট তৈরি করেছেন। সেই পোস্টে প্রজেক্টের একটি গান ‘ইয়া আল্লাহ’ প্রকাশ করা হয়েছে।

তিন দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে আদনান সামি দক্ষিণ এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সংগীত পরিবেশন করেছেন। তার জনপ্রিয় অ্যালবামগুলোর মধ্যে রয়েছে কাভি তো নজর মিলাও এবং তেরা চেহরা যা তাকে দক্ষিণ এশিয়ার অন্যতম পরিচিত সংগীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে তিনি ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মশ্রী’ লাভ করেন। পাশাপাশি ক্যারিয়াজুড়ে তিনি একাধিক মর্যাদাপূর্ণ সংগীত পুরস্কার অর্জন করেছেন। নতুন এই চার গানের প্রকল্পের মাধ্যমে আদনান সামি তাঁর দীর্ঘ সংগীতযাত্রায় আরেকটি ব্যতিক্রমী অধ্যায় যোগ করলেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্বৈরাচারবিরোধী আন্দোলনে বীরের মতো লড়াই করেছে তারুণ্য শক্তি

১৮ বছর আগের যে মামলায় গ্রেপ্তার হলেন বিদিশা

বিচারকদের বাণিজ্যিক কোচিং কার্যক্রমে নিষেধাজ্ঞা

১৪১ কোটি টাকা আত্মসাৎ: সাবেক ভূমিমন্ত্রীসহ ২৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

কোচিং-টিউশন বাণিজ্য ঠেকাতে আইডিয়ালে বড় রদবদল

নাহিদদের কার্যালয়ে ডা. শফিক, দিলেন ঐক্যের বার্তা

জোন্স জটিলতা ও বাফুফের 'যন্ত্রণা' বাড়াচ্ছেন

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল

হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেব, মুসলিমদের ঘাড়ধাক্কা: শুভেন্দু

২৮ সদস্যের প্রাথমিক দলে নেই হামজা-শমিত