হোম > বিনোদন > সংগীত

অধরা ভালোবাসার সুরে আসছে কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মথুরা’

বিনোদন রিপোর্টার

দুটি মন হয়তো একসূত্রে বাঁধা, কিন্তু বাস্তবে তাদের জীবন বয়ে চলে ভিন্ন দুই পথে। কোক স্টুডিও বাংলা সিজন ৪-এর পঞ্চম গান ‘মথুরা’ এমনই এক গভীর ও অপূর্ণ ভালোবাসার প্রতি নিবেদিত সেমি-ক্লাসিক্যাল সুর।

ঠিক যেন সমান্তরাল দুটি রেখা; পাশাপাশি চলতে থাকে, পরস্পরকে দেখাও যায়, কিন্তু কখনো এক হওয়ার সুযোগ মেলে না। রাধা-কৃষ্ণ, রোমিও-জুলিয়েট কিংবা লায়লী-মজনুর গল্পে যুগে যুগে বেঁচে থাকা সেই আকুলতাই যেন ধরা দিয়েছে এই গানে। যা কখনো এই জীবনে বাস্তবে রূপ নেয়নি, তাই তো অমর হয়ে থাকে স্মৃতিতে, কবিতায় আর সুরের মাঝে।

অঙ্কন কুমার রায়ের কথা ও সুরে ‘মথুরা’ গানটিতে কণ্ঠ দিয়েছেন সানজিদা মাহমুদ নন্দিতা ও অঙ্কন নিজেই। আর গানটির সংগীত আয়োজন করেছেন শুভেন্দু দাস শুভ। তাদের সম্মিলিত পরিবেশনায় ফুটে উঠেছে বিরহের ব্যাকুলতা, মনের না-বলা কথা আর চিরদিন বেঁচে থাকা এক ভালোবাসার গল্প।

গল্প শেষ হয়ে যাওয়ার পরও সেই অনুভূতির রেশ রেখে যায় ‘মথুরা’। জীবনের পথ কখনো এক না হলেও দুটি হৃদয়ে যে প্রেম রয়ে যায়, তা-ই যেন সবচেয়ে দীর্ঘস্থায়ী ‘রিয়েল ম্যাজিক’।

‘মথুরা’ গানটি কোক স্টুডিও বাংলা’র সব ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং অফিসিয়াল চ্যানেলে পাওয়া যাবে আজ সন্ধ্যা সাতটায়।

নিরাপত্তাশঙ্কায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট

ঢাকায় ফের স্থগিত পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’-এর কনসার্ট

১০ বছর পর কাজী শুভর একক অ্যালবাম ‘কেউ বুঝলো না’

ফিলাডেলফিয়ায় মঞ্চে গাজা ও ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে বক্তব্য এড শিরানের

সংগীতের সঙ্গে রাজনীতির সম্পর্ক নিয়ে বিতর্কে বিভক্ত শিল্পীরা

টরন্টোতে নতুন বাংলা গানে কন্ঠ দিলেন ডলি সায়ন্তনী

অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’

পথশিশুদের নিয়ে কাজল ব্যানার্জীর ‘রাজকুমার’

বাবার প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানিয়ে দিঠির ‘ঘড়ির কাঁটা’

হৈমন্তীর কণ্ঠে ‘তোমায় দেখলে মনে হয়’