হোম > বিনোদন > সংগীত

ঈদে বিটিভিতে দুই পর্বের ব্যান্ড শো

বিনোদন রিপোর্টার

ঈদের আনন্দকে আরো প্রাণবন্ত করে তুলতে ঈদ উপলক্ষে বিশেষ ব্যান্ড শো নিয়ে হাজির হচ্ছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। প্রতি বছরই ঈদে বিটিভি এ বিশেষ আয়োজন করে। দেশের সেরা ব্যান্ডগুলো পারফর্ম করে এ আয়োজনে। দর্শকও উপভোগ করে সেগুলো। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না।

ঈদের দুদিনে প্রচার হবে আয়োজনটি। দুই পর্বে সাজানো এ আয়োজনের এক পর্বে থাকছে দেশের জনপ্রিয় রক ব্যান্ড ওয়ারফেজের একক পরিবেশনা ‘পথচলা’। ব্যান্ডটি তাদের বহুল শ্রোতাপ্রিয় আটটি গান পরিবেশন করবে। ওয়ারফেজ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড। দীর্ঘ সময় ধরে তারা জনপ্রিয়। মান অক্ষুণ্ণ রেখে তারা সংগীতজগতে জনপ্রিয়তা ধরে রেখেছে। এ বছর একুশে পদকও পেয়েছে ব্যান্ডটি। ফলে তাদের পারফরম্যান্সের প্রতি দর্শকের আলাদা দৃষ্টি থাকবে।

ঈদ অনুষ্ঠানমালার এ আয়োজন প্রযোজনা করেছেন সাহরিয়ার মোহাম্মদ হাসান। অন্য পর্বে অংশ নেবে জনপ্রিয় ব্যান্ড আর্ক, শুভযাত্রা, অবসকিউর ও তরুণ। ব্যান্ডগুলো প্রত্যেকে দুটি করে গান পরিবেশন করবে। ‘রক কার্নিভাল’ নামের এ পর্বের প্রযোজনা করেছেন গোলাম মোর্শেদ।

ঈদের বিশেষ অনুষ্ঠানমালার অংশ হিসেবে প্রচার হবে ব্যান্ড শোটি। জনপ্রিয় ব্যান্ডগুলোর প্রাণবন্ত পরিবেশনায় ঈদের আনন্দময় সন্ধ্যা হয়ে উঠবে আরো উচ্ছ্বাসময়, এমনটাই প্রত্যাশা সংগীতপ্রেমীদের।

ফেরদৌস ওয়াহিদ ও বাপ্পির কণ্ঠে আনন্দের গান ‘ফাঁকি’

সাদের কণ্ঠে হাবিব মোস্তফার মরমি গান ‘কাঠের বাক্স’

‘আই ফোক ফিভার’-এ পল্লিগীতি গাইবেন সাবিনা ইয়াসমিন

প্রকাশ্যে লিজার নতুন গান

ঈদে ফাহমিদা নবীর নতুন তিন গান

অর্থহীনের নতুন নতুন লাইনআপ

কোনাল-অন্তরা-মাশার গান ‘নারী যায় বাড়ি’

নববর্ষে অস্ট্রেলিয়া মাতাবে শিরোনামহীন

আগুনের সঙ্গে গাইলেন শম্পা দেওয়ান

সাইমুম শিল্পীগোষ্ঠীর ২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা