হোম > বিনোদন > সংগীত

ছায়ানটে আগামীকাল ‘অন্তর্দাহ’

বিনোদন ডেস্ক

সময় ও সংস্কৃতির অন্তর্দাহ, গভীর শোক, প্রেম-বিরহ এবং অশুভের বিরুদ্ধে মানুষের চিরন্তন প্রত্যয়কে শিল্পের নানা মাধ্যমে তুলে ধরতে একটি বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে ‘২৭ ধানমন্ডি- গাই বাংলার গান পর্ষদ’। ‘অন্তর্দাহ’ শিরোনামের এই আয়োজনটি আগামীকাল সোমবার সন্ধ্যা ৬:৩০ টায় রাজধানীর ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

আয়োজকেরা জানিয়েছেন, এই অনুষ্ঠানে পরিবেশিত হবে আবহমান ঋতুর গান, প্রেম ও বিরহের গান এবং আবৃত্তি। পাশাপাশি অশুভকে দূরে সরিয়ে শুভ ও মানবিক সমাজ গড়ার প্রত্যয় নিয়ে থাকবে বিশেষ নৃত্য পরিবেশনা। গান, কবিতা ও নৃত্যের মেলবন্ধনে সময়ের যন্ত্রণা, মানুষের অনুভূতি এবং সংস্কৃতির অপরিসীম শক্তিকে মঞ্চে ফুটিয়ে তোলাই এই আয়োজনের প্রধান লক্ষ্য।

অনুষ্ঠানের প্রেক্ষাপট তুলে ধরে আয়োজক সংগঠনের পক্ষ থেকে বলা হয়, সংস্কৃতি মানুষের মনন, মূল্যবোধ ও মানবিক বোধকে বিকশিত করে। তবে সাম্প্রতিক সময়ে সমাজে যে অসহিষ্ণুতা ও সাংস্কৃতিক শূন্যতা তৈরি হয়েছে, তার বিপরীতে দাঁড়িয়ে ইতিবাচক বার্তা ছড়াতেই এই ‘অন্তর্দাহ’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

টরেন্টোতে নতুন বাংলা গানে কন্ঠ দিলেন ডলি সায়ন্তনী

অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’

পথশিশুদের নিয়ে কাজল ব্যানার্জীর ‘রাজকুমার’

বাবার প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানিয়ে দিঠির ‘ঘড়ির কাঁটা’

হৈমন্তীর কণ্ঠে ‘তোমায় দেখলে মনে হয়’

১৬ বছরের পথচলা শেষে ‘পেছনের গল্প’ নিয়ে ফিরছে স্পিরিচুয়াল

সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’

নিউজার্সিতে ‘স্বপ্নচূড়া’য় কণ্ঠ দিলেন শামস সুমন

প্লে-ব্যাকের অপেক্ষায় অনুপমা মুক্তি

ফের মঞ্চে ফিরছেন প্রীতম হাসান