হোম > বিনোদন > টেলিভিশন

বাংলা ভাষায় আসছে তুর্কি সিরিজ ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’

বিনোদন রিপোর্টার

মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বীর এবং জেরুজালেম বিজয়ী সুলতান সালাহউদ্দিন আইয়ুবির জীবন ও সংগ্রাম নিয়ে নির্মিত তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি’ এবার প্রচারিত হবে বাংলায়।

নাগরিক টিভি এবং জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্‌ম বঙ্গ-এর যৌথ উদ্যোগে আজ, ২ আগস্ট থেকে এই ঐতিহাসিক সিরিজটি সম্প্রচারিত হবে।

প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার, রাত ৮টা থেকে নাগরিক টিভির পর্দায় এবং রাত ৯টা থেকে ডিজিটাল প্ল্যাটফর্‌ম বঙ্গ-তে দর্শকরা উপভোগ করতে পারবেন এই সিরিজটি।

সিরিজটির মূল কাহিনি আবর্তিত হয়েছে ক্রুসেডারদের দখল থেকে পবিত্র শহর জেরুজালেম মুক্ত করার এক অবিস্মরণীয় যাত্রা নিয়ে। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার পেছনের রাজনৈতিক ও সামরিক সংগ্রাম, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং এই মহান সিপাহসালার বীরত্বগাঁথা এই সিরিজে সুনিপুণভাবে চিত্রিত হয়েছে। তুরস্কে তুমুল জনপ্রিয়তা পাওয়া এই মেগা সিরিজটিতে বিশাল সেট, চমৎকার সিনেমাটোগ্রাফি, দুর্দান্ত অ্যাকশন দৃশ্য এবং অভিনয়শিল্পীদের সাবলীল অভিনয়ের মাধ্যমে দ্বাদশ শতাব্দীর সেই ঐতিহাসিক প্রেক্ষাপটকে দর্শকদের সামনে জীবন্ত করে তোলা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নাগরিক টিভি এবং বঙ্গ-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সিরিজের বাংলা সংস্করণের অফিশিয়াল ট্রেলার এবং পোস্টার উন্মোচন করা হয়, যা উপস্থিত সবার মধ্যে বিপুল উৎসাহ তৈরি করে। এছাড়া সংবাদ সম্মেলন শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের জন্য একটি আকর্ষণীয় র‍্যাফেল ড্র-এর আয়োজন করা হয়, যেখানে তিন ভাগ্যবান বিজয়ীর হাতে উপহার হিসেবে এসি, টিভি এবং স্মার্টফোন তুলে দেওয়া হয়।

শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি ২০২৬’-এর নিবন্ধন

এবারের ‘ইত্যাদি’ নকশিকাঁথার জামালপুরে, প্রচার ২৫ সেপ্টেম্বর

জন্মদিনে কালজয়ী সুচন্দা

শুক্রবার প্রচার হবে ‘ইত্যাদি’র সংকলিত পর্ব

বাংলায় ডাবিংকৃত দুই ইসলামিক ধারাবাহিক দেখা যাবে টিভিতে

দীর্ঘদিন পর উপস্থাপনায় আরজুমান্দ আরা বকুল

ববিতার জন্মদিনে 'বরেণ্য ববিতা'

ইত্যাদি এবার মেঘনা পাড়ের জেলা লক্ষ্মীপুরে

আজ শাকিব, পূর্ণিমার ‘চাঁদ তারার গুঞ্জরণ’

চলছে বানানবিষয়ক ‘রিয়েলিটি শো’র নিবন্ধন