হোম > বিনোদন > টেলিভিশন

ঈদের ৭ দিনে টেলিভিশনে প্রায় ১০০ সিনেমা

বিনোদন রিপোর্টার

ঈদুল আজহা উপলক্ষে দেশের টেলিভিশন চ্যানেলগুলো সাত দিনব্যাপী বিশেষ আয়োজন করেছে। এর অংশ হিসেবে প্রচার করা হচ্ছে প্রায় ১০০ সিনেমা। এবার সবচেয়ে বড় আয়োজন নিয়ে এসেছে নাগরিক টেলিভিশন।

সাত দিনে ২৮টি সিনেমা প্রচার করছে চ্যানেলটি। অন্যদিকে চ্যানেল আই ঘোষণা দিয়েছে সাতটি নতুন সিনেমার টিভি প্রিমিয়ারের, যার মধ্যে রয়েছে আরিফিন শুভ অভিনীত ‘নীলচক্র’ এবং শাকিব খান অভিনীত ‘প্রিন্স’। এটিএন বাংলায় প্রচার হচ্ছে শাকিব খানের ১৩টি সিনেমা। আরটিভি ও দীপ্ত টিভিতে ১৪টি এবং এনটিভি, বাংলাভিশন ও বৈশাখী টিভিতে ৭টি করে সিনেমা দেখানো হচ্ছে।

ঈদের বিশেষ আয়োজন নিয়ে এগিয়ে রয়েছে চ্যানেল আই। এবারের ঈদে তারা সাতটি নতুন সিনেমার টিভি প্রিমিয়ার ঘোষণা করেছে। ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হচ্ছে সিনেমাগুলো। এর মধ্যে পিপলু আর খান পরিচালিত দুই নারীর সম্পর্কের গল্প নিয়ে নির্মিত ‘জয়া আর শারমিন’ সিনেমাটি দেখা যাবে আজ। কাল প্রচার হবে ‘বাড়ির নাম শাহানা’ এবং শেষ দিন বুধবার প্রচারিত হবে ‘শরতের জবা’।

সাত দিনের বিশেষ আয়োজনে আরটিভি ১৪টি সিনেমা দেখাচ্ছে। প্রতিদিন সকাল ১০টা ১০ মিনিট ও দুপুর ২টা ১০ মিনিটে সিনেমাগুলো প্রচার করা হচ্ছে। সবচেয়ে বড় আয়োজন নিয়ে হাজির হয়েছে নাগরিক টেলিভিশন। সাত দিনে ২৮টি সিনেমা প্রচার করছে চ্যানেলটি। প্রতিদিন সকাল সাড়ে ৯টা, বেলা সাড়ে ১১টা, দুপুর ২টা এবং বিকাল ৫টায় চারটি করে সিনেমা দেখানো হচ্ছে।

ঈদ উপলক্ষে এটিএন বাংলায় প্রচার করা হচ্ছে শাকিব খান অভিনীত ১৩টি সিনেমা। সিনেমাগুলো প্রতিদিন সকাল ১০টা ২০ মিনিট ও দুপুর আড়াইটায় প্রচারিত হচ্ছে। সিনেমাগুলো হলো—‘হিরো দ্য সুপারস্টার’, ‘প্রিয়তমা’, ‘বিদ্রোহী’, ‘রাজকুমার’, ‘রাজা বাবু’, ‘নাম্বার ওয়ান শাকিব খান’, ‘প্রেমিক নাম্বার ওয়ান’, ‘আরও ভালোবাসবো তোমায়’, ‘খোদার পরে মা’, ‘ডেয়ারিং লাভার’, ‘লাভ ম্যারেজ’, ‘হিটম্যান’ ও ‘বসগিরি’।

ইরানি তেল কিনছে চীন, নিষেধাজ্ঞা এড়াতে চায় যুক্তরাষ্ট্র

নেপালে বৃষ্টি ও নদীর পানি বাড়ায় টানেলে উদ্ধারকাজ ব্যাহত

জবিতে এআই-আইটি ফেস্ট, এক মঞ্চে ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবক

শজিমেকে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ

মধ্যপ্রাচ্য যেভাবে হবে বিশ্বের অন্যতম প্রযুক্তিকেন্দ্র

ছাত্র আন্দোলনবিরোধী ও বিএনপিবিদ্বেষী চিকিৎসক এখন কুমেক পরিচালক

এক পয়সার দানে যাত্রা, শতবর্ষ পেরিয়ে আজও শিক্ষার বাতিঘর

মির্জা আব্বাস দেশে ফিরছেন বুধবার

বিনিয়োগ ও বাণিজ্য সহজীকরণে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব জোরদার করবে ইউএনডিপি

২০ বছরের রাস্তা কেটে বিএনপি নেতার কাঁটাতারের বেড়া