হোম > বিনোদন > টেলিভিশন

নিশোর ‘দাগি’র ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার

বিনোদন রিপোর্টার

যেকোনো উৎসবে বরাবরই দর্শকদের সঙ্গে আনন্দের ভাগীদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো আসন্ন ঈদুল ফিতরেও হচ্ছে না ব্যতিক্রম। আসন্ন ঈদ উপলক্ষেও চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসব অনুষ্ঠানমালার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ৭টি নতুন চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার! তার মধ্যে অন্যতম আফরান নিশো অভিনীত শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’!

গেল বছর ঈদুল ফিতরে বড়পর্দায় মুক্তি পাওয়া এই সিনেমাটি বছর ঘুরে দর্শক এবার ছোটপর্দায় দেখতে পারবেন। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ জানিয়েছে, ঈদুল ফিতরের আয়োজনে ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হচ্ছে ‘দাগি’ সিনেমার।

সিনেমার গল্পে দেখা যায়, ১৫ বছর জেল খাটার পর অবশেষে মুক্তি পায় নিশান। কিন্তু তার অতীত তাকে বারবার হানা দেয়। এক সময় চোরাচালানের জগতে জড়িয়ে পড়া নিশান ঘরে ফিরেও দেখতে পায়, সময় অনেক কিছুই পাল্টে দিয়েছে। জীবন এগিয়ে গেছে তাকে ছাড়িয়ে। নতুনভাবে সবকিছু শুরু করার চেষ্টা করতে গিয়েই এক পুরোনো পরিচিত আবার সামনে এসে দাঁড়ায়, টেনে নিয়ে যেতে চায় সেই অন্ধকার জগতে, যেখান থেকে নিশান চিরতরে বেরিয়ে আসতে চেয়েছিল। শেষ পর্যন্ত কী হয়, জানতে দেখতে হবে ‘দাগি’।

সিনেমায় নিশান চরিত্রে অভিনয় করেছেন নিশো, তার বিপরীতে আছেন তমা মির্জা। এছাড়াও সিনেমায় অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতুসহ অনেকে। ‘দাগি’ সিনেমার গল্প, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন নির্মাতা শিহাব শাহীন।

চিঠির ঐতিহ্য নিয়ে বিটিভিতে বিশেষ অনুষ্ঠান ‘ফিরে এসো চিঠি’

সোনারগাঁয়ে ধারণকৃত ‘ইত্যাদি’র সংকলিত পর্ব প্রচার শুক্রবার

শুক্রবার শুরু হচ্ছে ‘স্পেলিং স্টার ২০২৬’

শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি ২০২৬’-এর নিবন্ধন

এবারের ‘ইত্যাদি’ নকশিকাঁথার জামালপুরে, প্রচার ২৫ সেপ্টেম্বর

জন্মদিনে কালজয়ী সুচন্দা

শুক্রবার প্রচার হবে ‘ইত্যাদি’র সংকলিত পর্ব

বাংলায় ডাবিংকৃত দুই ইসলামিক ধারাবাহিক দেখা যাবে টিভিতে

দীর্ঘদিন পর উপস্থাপনায় আরজুমান্দ আরা বকুল

ববিতার জন্মদিনে 'বরেণ্য ববিতা'