হোম > বিনোদন > টেলিভিশন

জামাল ভূঁইয়ার অভিনয়ে ‘ব্রাজেন্টিনা ক্লাব’

বিনোদন রিপোর্টার

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় দর্শকদের আনন্দ দিতে চলছে ধারাবাহিক নাটক ব্রাজেন্টিনা ক্লাব। এই নাটকে প্রথম বারের মতো অভিনয় করেছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তাসনুভা তিশা।

নাটকটির গল্প, কাহিনি লিখেছেন এবং পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান। নাটকের কাহিনি গড়ে উঠেছে আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থকদের মান অভিমান, ঝগড়া, দ্বন্দ্ব এবং নানান নাটকীয় কাহিনি নিয়ে।

এই নাটকে আরো অভিনয় করেছেন ইশতিয়াক আহমেদ রুমেল, শহিদ উন নবী, আনোয়ার, জাবেদ গাজী, অপু, আশিক, তানভীর প্রমুখ। নাটকটি প্রচার হচ্ছে শনি ও রবিবার চ্যানেল আইতে রাত ১০:১০ মিনিটে।

শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি ২০২৬’-এর নিবন্ধন

এবারের ‘ইত্যাদি’ নকশিকাঁথার জামালপুরে, প্রচার ২৫ সেপ্টেম্বর

জন্মদিনে কালজয়ী সুচন্দা

শুক্রবার প্রচার হবে ‘ইত্যাদি’র সংকলিত পর্ব

বাংলায় ডাবিংকৃত দুই ইসলামিক ধারাবাহিক দেখা যাবে টিভিতে

দীর্ঘদিন পর উপস্থাপনায় আরজুমান্দ আরা বকুল

ববিতার জন্মদিনে 'বরেণ্য ববিতা'

ইত্যাদি এবার মেঘনা পাড়ের জেলা লক্ষ্মীপুরে

আজ শাকিব, পূর্ণিমার ‘চাঁদ তারার গুঞ্জরণ’

চলছে বানানবিষয়ক ‘রিয়েলিটি শো’র নিবন্ধন