হোম > বিনোদন > টেলিভিশন

পাঁচ তারকার স্মৃতিময় একদিন

বিনোদন রিপোর্টার

শবনম, সুচন্দা, উজ্জ্বল, আলমগীর ও ববিতাÑ তারা সবাই বাংলা চলচ্চিত্রের ষাট, সত্তর ও আশির দশকের মহাতারকা। এই পাঁচ তারকাকে নিয়ে চ্যানেল আইয়ের স্টুডিওতে অন্যরকম এক আড্ডা দিলেন সিনিয়র চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান।

স্মৃতিময় এইদিনে চলচ্চিত্র নয়, চলচ্চিত্রের বাইরেও যে কথা কোনোদিন হয়নি বলা, তা-ই তারকারা বললেন এই আড্ডায়। অনেকের সঙ্গে অনেকের দেখা হলো অনেক বছর পর। স্মৃতির ডালির ঝাঁপি খুলে প্রাণভরে আড্ডা দিলেন তারা।

আষাঢ়ের প্রথম দিন ১৫ জুন এই আড্ডায় আষাঢ়কে উপভোগ করা, বৃষ্টিতে শুটিং করার স্মৃতি, প্রিয় নায়ক-নায়িকা, প্রিয় গানÑ এরকম অনেক বিষয়ই উঠে এলো সেই আড্ডায়।

স্মৃতিময় একদিন কাটিয়ে তারা বাড়ি ফেরার আগে চ্যানেল আইয়ের পক্ষ থেকে পেলেন উপহার। উপহার সামগ্রীর মধ্যে ছিল ঘোড়া, হাতি, পুতুল, বাচ্চাদের খেলনাসহ অনেক কিছুই। সঙ্গে নাম ও ছবিসহ ক্রেস্ট এবং ফুলের বাকেট। খুব শিগগির চ্যানেল আইতে এটি প্রচার হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ইফতেখার মুনিম।

এবারের ‘ইত্যাদি’ নকশিকাঁথার জামালপুরে, প্রচার ২৫ সেপ্টেম্বর

জন্মদিনে কালজয়ী সুচন্দা

শুক্রবার প্রচার হবে ‘ইত্যাদি’র সংকলিত পর্ব

বাংলায় ডাবিংকৃত দুই ইসলামিক ধারাবাহিক দেখা যাবে টিভিতে

দীর্ঘদিন পর উপস্থাপনায় আরজুমান্দ আরা বকুল

ববিতার জন্মদিনে 'বরেণ্য ববিতা'

ইত্যাদি এবার মেঘনা পাড়ের জেলা লক্ষ্মীপুরে

আজ শাকিব, পূর্ণিমার ‘চাঁদ তারার গুঞ্জরণ’

চলছে বানানবিষয়ক ‘রিয়েলিটি শো’র নিবন্ধন

‘দ্য কপিল শর্মা শো’র গোপন তথ্য ফাঁস, ৭০ শতাংশই স্ক্রিপ্টেড