হোম > বিনোদন > টেলিভিশন

শুক্রবার প্রচার হবে ‘ইত্যাদি’র সংকলিত পর্ব

দেখা যাবে এটিএম শামসুজ্জামান ও মাসুদ আলীর শেষ অভিনয়

বিনোদন রিপোর্টার

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র সংকলিত একটি বিশেষ পর্ব আগামীকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হতে যাচ্ছে। পার্বত্য জেলা বান্দরবানের সৌন্দর্যের পটভূমিতে ধারণকৃত অংশসহ ইত্যাদির জনপ্রিয় কয়েকটি পর্বের সমন্বয়ে সাজানো হয়েছে এবারের এই পর্বটি।

ফাগুন অডিও ভিশন জানায়, ২০১৯ সালের নভেম্বর মাসে পাহাড়ি সৌন্দর্যের রানি বান্দরবানের নীলাচলের ‘টাইগার পাহাড়ের’ চূড়ায় ইত্যাদি ধারণ করা হয়েছিল। পাহাড়ি ঝরনা, নদী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতিকে কেন্দ্র করে নির্মিত হয়েছিল এর বর্ণিল মঞ্চ। এবার সেই বান্দরবান পর্বের উল্লেখযোগ্য অংশ ও সেরা কিছু দৃশ্য নিয়ে তৈরি করা হয়েছে সংকলিত এই পর্বটি।

এবারের পর্বটির অন্যতম আবেগঘন আকর্ষণ বরেণ্য দুই অভিনেতা প্রয়াত এ টি এম শামসুজ্জামান ও প্রয়াত মাসুদ আলী খানের শেষ অভিনয়। দীর্ঘদিন অসুস্থতার পর বান্দরবান পর্বের একটি নাট্যাংশের মাধ্যমেই প্রথম পুনরায় ক্যামেরার সামনে এসেছিলেন এ টি এম শামসুজ্জামান। ওই নাট্যাংশে তাঁর সহশিল্পী ছিলেন বর্ষীয়ান অভিনেতা মাসুদ আলী খান। এটিই ছিল দুই কিংবদন্তি অভিনেতার জীবনের শেষ অভিনয়।

অনুষ্ঠানে বান্দরবানের ইতিহাস, ঐতিহ্য ও পর্যটনক্ষেত্রের ওপর রয়েছে একটি তথ্যভিত্তিক প্রতিবেদন। এছাড়াও রয়েছে পার্বত্য এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠী চঞ্চল কান্তি চাকমার নিজ উদ্যোগে বয়স্ক ভাতা চালুর মানবিক গল্প এবং গাইবান্ধার ফুলছড়ি উপজেলার একটি শিক্ষক পরিবারের শিক্ষামূলক প্রতিবেদন, যাদের সবাই শিক্ষার আলো ছড়িয়ে দিতে নিবেদিত। বৈশ্বিক সমুদ্রসৈকতগুলোর পরিবেশ রক্ষায় থাকছে একটি বিশেষ সচেতনতামূলক প্রতিবেদনও।

এ পর্বের বিশেষ গানে বিটিভি মাতাবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর ও মান মানসিং। গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামানের কথায়, হানিফ সংকেতের সুরে ও মেহেদীর সংসংগীতায়োজনে তৈরি গানটিতে দুই ভাষায় সুর মেলানো হয়েছে। পাশাপাশি বান্দরবানের ১১টি নৃগোষ্ঠী ও বাঙালি শিল্পীদের সমন্বয়ে তৈরি বিশেষ গানের সাথে শতাধিক নৃত্যশিল্পীর পরিবেশনায় থাকছে নজরকাড়া একটি দলীয় নৃত্য।

প্রতিবারের মতো এবারও থাকবে সামাজিক অসংগতি নিয়ে বিদ্রূপাত্মক নাট্যাংশসহ নিয়মিত বিভাগ—নানি-নাতি, মামা-ভাগ্নে, দর্শক পর্ব ও চিঠিপত্র। কেয়া কসমেটিকসের সৌজন্যে অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

জেনেভায় বাংলাদেশের বিনিয়োগ উদ্যোগের প্রশংসা

বিরোধী দলের তীব্র বিরোধিতার মধ্যে সংসদে এসআরবি বিল উত্থাপন

ড. ইউনূসের ক্ষুদ্রঋণ মডেল নিতে চায় ইসলামী উন্নয়ন ব্যাংক

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

র‍্যাব বিলুপ্তিতে বিরোধীদলীয় নেতার সমর্থন, নতুন বাহিনী গঠনে আরো পর্যালোচনার আহ্বান

র‌্যাবের আদলে এসআরবি গঠনের উদ্যোগের বিরোধিতা বিরোধী দলের

একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

ইরানি হামলায় কুয়েতের সার্বভৌমত্ব লঙ্ঘিত, বলল বাহরাইন

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মন্ত্রণালয়ের কাছে নথি চেয়েছে দুদক

চালকবিহীন ট্যাক্সির যুগে লন্ডন, উবারে মিলছে স্বচালিত গাড়ি