হোম > বিনোদন > টেলিভিশন

শিকড় সন্ধানী ইত্যাদি এবার নরসিংদীতে

বিনোদন রিপোর্টার

দেশের ইতিহাস, ঐতিহ্য ও শেকড়ের গল্প তুলে ধরতে আবারো রাজধানীর বাইরে আয়োজন করা হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির নতুন পর্ব। এবারের আয়োজন নরসিংদী জেলায়। আগামী শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে এ পর্ব। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে নির্মাণ করা হয় এবারের নান্দনিক মঞ্চ। এবারের পর্বে থাকছে দুটি বিশেষ গান। এর একটি গেয়েছেন নরসিংদীর কৃতী সন্তান ইমন চৌধুরী ও তার দল বেঙ্গল সিম্ফনি। জুয়েল আহমেদ ও কবির বকুলের যৌথ লেখনিতে তৈরি ফোক-ফিউশনধর্মী এ গানের সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী নিজেই।

অন্যদিকে অনুষ্ঠানের শুরুতেই নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে থাকছে একটি জমকালো নৃত্যগীত। মনিরুজ্জামান পলাশের কথায় গানটির সুর করেছেন হানিফ সংকেত। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত এ আয়োজনের কোরিওগ্রাফি করেছেন এসকে জাহিদ। অনুষ্ঠানে আরো থাকছে ওয়ারী-বটেশ্বর প্রত্নস্থল, বাবুরহাট, নরসিংদীর ঐতিহ্যবাহী তাঁতশিল্প এবং জেলার জিআই পণ্য অমৃতসাগর কলা, লটকন ও কলম্বো লেবু নিয়ে বিশেষ প্রতিবেদন।

পাশাপাশি দৃষ্টিহীন প্রবীণ চিত্ত রঞ্জন মহালদারের জীবনসংগ্রাম নিয়ে একটি মানবিক আয়োজনও থাকছে এবারের পর্বে। বিদেশি প্রতিবেদনে দর্শককে নিয়ে যাওয়া হবে অস্ট্রেলিয়ার মেলবোর্নের বিখ্যাত ‘পেঙ্গুইন প্যারেড’-এ। বরাবরের মতো সামাজিক অসংগতি ও সমসাময়িক নানা বিষয় নিয়ে তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক নাট্যাংশও থাকছে অনুষ্ঠানে।

অংশ নিয়েছেন সোলায়মান খোকা, বড়দা মিঠু, আবু হেনা রনি, আনোয়ারুল আলম সজলসহ জনপ্রিয় অনেক অভিনয়শিল্পী। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি ২০২৬’-এর নিবন্ধন

এবারের ‘ইত্যাদি’ নকশিকাঁথার জামালপুরে, প্রচার ২৫ সেপ্টেম্বর

জন্মদিনে কালজয়ী সুচন্দা

শুক্রবার প্রচার হবে ‘ইত্যাদি’র সংকলিত পর্ব

বাংলায় ডাবিংকৃত দুই ইসলামিক ধারাবাহিক দেখা যাবে টিভিতে

দীর্ঘদিন পর উপস্থাপনায় আরজুমান্দ আরা বকুল

ববিতার জন্মদিনে 'বরেণ্য ববিতা'

ইত্যাদি এবার মেঘনা পাড়ের জেলা লক্ষ্মীপুরে

আজ শাকিব, পূর্ণিমার ‘চাঁদ তারার গুঞ্জরণ’

চলছে বানানবিষয়ক ‘রিয়েলিটি শো’র নিবন্ধন