হোম > বিনোদন > টেলিভিশন

বিটিভিতে ববিতাকে নিয়ে ‘ববিতা-অপরাজিতা’

বিনোদন রিপোর্টার

বাংলাদেশের সিনেমার জীবন্ত কিংবদন্তী নায়িকা ববিতা এবারই প্রথম বাংলাদেশ টেলিভিশনে এককভাবে কোনো অনুষ্ঠানে নিজের জীবনের গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন। ববিতাকে ঘিরে বিটিভির এই আয়োজনের নাম দেয়া হয়েছে ‘ববিতা-অপরাজিতা’। অনুষ্ঠানটির পরিকল্পনা ও উপস্থাপনা করেছেন দর্শকপ্রিয় অভিনেতা, উপস্থাপক শফিউল আলম বাবু। গ্রন্থনা ও গবেষনা করেছেন মো. শাহরীয়ার জামান।

শফিউল আলম জানান, ববিতাকে নিয়ে এবারই প্রথম বিটিভিতে তার প্রথম কোনো একক কথোপকথন কোনো আয়োজন প্রচার হতে যাচ্ছে। আর সেই আয়োজনের উপস্থাপনা করতে পেরে ভীষণ উচ্ছ্বসিত বাবু। গত ১৬ মার্চ সোমবার বিকেলে ঢাকার রামপুরাস্থ বিটিভির নিজস্ব স্টুডিওতে ‘ববিতা-অপরাজিতা’র রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়।

ববিতা বলেন, ‘এর আগে বিটিভি থেকে বহুবার আমাকে ডাকা হয়েছিলো। আসলে সেই সময়টাতে সিনেমাতে কাজ করা নিয়ে এতো ব্যস্ত থাকতাম যে আলাদাভাবে সময় বের করে বিটিভিতে যাওয়ার সময় করা হয়েই উঠতোনা। বিটিভির ছায়াছন্দ অনুষ্ঠানটি আমার খুব প্রিয় ছিলো। কারণ যখনই আমার নতুন কোনো সিনেমা মুক্তি পেতো, বিটিভিতে সেই সিনেমার গান প্রচার করা হতো। এবার একুশে পদকে ভূষিত হবার পর শফিউল আলম বাবু আমার সঙ্গে যোগাযোগ করার পর মনে হলো যে এবার বিটিভির আয়োজনে অংশগ্রহন করা যায়। সবকিছু মিলিয়ে বিটিভির এই অনুষ্ঠানে অংশগ্রহন করে বেশ ভালোলেগেছে আমার। অনুষ্ঠানের নামটাও বেশ সুন্দর। ধন্যবাদ বিটিভি কর্তৃপক্ষ ও শফিউল আলম বাবুকে।’

ববিতা জানান, ঈদের দ্বিতীয় দিন ‘ববিতা-অপরাজিতা’ বিটিভিতে প্রচার হবে। এদিকে দুদিন আগেই চ্যানেল আই ববিতাকে একুশে পদক পাওয়ায় সম্মাননায় ভূষিত করা হয়।

পাঁচ তারকার স্মৃতিময় একদিন

জীবনের নানান বিষয় নিয়ে পর্দায় ববিতা

শিকড় সন্ধানী ইত্যাদি এবার নরসিংদীতে

ঈদের ৭ দিনে টেলিভিশনে প্রায় ১০০ সিনেমা

নজরুল জন্মজয়ন্তীতে ‘কালো হরিণ চোখ’

ঈদে দেখা মিলবে ‘টিকটক বউ’

দুরন্ত টিভিতে পাঁচ দিনব্যাপী ঈদ আয়োজন

নয় জাতিগোষ্ঠীর পরিবেশনায় ‘পাহাড়ে ঈদ’

বিটিভির আনন্দমেলা উপস্থাপনায় নিশো

টিভি চ্যানেলে উপেক্ষিত শিশু বিনোদন