হোম > বিনোদন > টেলিভিশন

বাংলায় ডাবিংকৃত দুই ইসলামিক ধারাবাহিক দেখা যাবে টিভিতে

বিনোদন রিপোর্টার

ইসলামের ইতিহাস, ঐতিহ্য ও নৈতিক জীবনাদর্শ দর্শকদের সামনে তুলে ধরতে আন্তর্জাতিকভাবে জনপ্রিয় দুটি ইসলামিক ধারাবাহিক বাংলায় ডাবিং করে সম্প্রচারের উদ্যোগ নিয়েছে এসএ টিভি। ধারাবাহিক দুটি হলো ‘মুহাম্মদ (সা.): ফ্ল্যাগস অব জাস্টিস সিজন-২’ এবং ‘ইউসুফ-জুলেখা’।

সম্প্রতি রাজধানীর কাকরাইলে গ্র্যান্ড প্যালেস হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দুই ধারাবাহিকের বাংলা সংস্করণ সম্প্রচারের আনুষ্ঠানিক ঘোষণা দেন এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনীভিত্তিক ‘ফ্ল্যাগস অব জাস্টিস সিজন-২’ ধারাবাহিকটি নিবেদন করছে মিনিস্টার মাইওয়ান গ্রুপ।

সংবাদ সম্মেলনে এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ বলেন, “একটি দায়িত্বশীল গণমাধ্যমের কাজ শুধু দর্শকদের বিনোদন দেয়া নয়; বরং জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসমৃদ্ধ অনুষ্ঠান উপহার দেয়াও আমাদের অন্যতম দায়িত্ব। ‘মুহাম্মদ (সা.): ফ্ল্যাগস অব জাস্টিস সিজন-২’ এবং ‘ইউসুফ-জুলেখা’ সেই লক্ষ্যেই আমাদের অনুষ্ঠান তালিকায় গুরুত্বপূর্ণ সংযোজন। আমরা বিশ্বাস করি, এই দুই ধারাবাহিক দর্শকদের কাছে ইতিহাস, আধ্যাত্মিকতা ও মানবিক শিক্ষার এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠবে।”

তিনি আরও জানান, মহাকাব্যিক ইসলামিক গল্পনির্ভর এই ধারাবাহিকগুলো ছোট-বড় সব বয়সী দর্শকের উপভোগের উপযোগী করে তৈরি করা হয়েছে। অনুষ্ঠানে কুরআনের আলোকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র পরিচালনা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার গুরুত্বও তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিনিস্টার মাইওয়ান গ্রুপের গ্রুপ ডিরেক্টর মোহাম্মদ আলী হায়দার, এসএ টিভির উপব্যবস্থাপনা পরিচালক নুর এ আলম রুবেল, পরিচালক শামছুল আলম পান্থ এবং নির্বাহী পরিচালক রাশেদ কাঞ্চনসহ আরও অনেকে।

উল্লেখ্য, পরিবারসহ উপভোগের উপযোগী ঐতিহাসিক প্রেক্ষাপট ও নৈতিক শিক্ষামূলক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.): ফ্ল্যাগস অব জাস্টিস’ আগামী ১৩ সেপ্টেম্বর থেকে এসএ টিভির পর্দায় প্রচারিত হবে। প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টা ৩০ মিনিটে দেখা যাবে ধারাবাহিকটি।

অন্যদিকে, আবেগঘন ইরানি গল্পনির্ভর জনপ্রিয় ধারাবাহিক ‘ইউসুফ-জুলেখা’ প্রচারিত হবে আগামী ৩০ আগস্ট থেকে। এই ধারাবাহিকটি প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টায় এসএ টিভিতে দর্শকরা উপভোগ করতে পারবেন।

শিশুদের মাদক থেকে দূরে রাখতে হলে নজরুল চর্চায় উদ্বুদ্ধ করতে হবে: রিজভী

গ্যাস-বিদ্যুৎ-সার নিয়ে সংসদ ও রাজপথে সরব হবে এনসিপি

প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রোহিঙ্গা গণহত্যার বিচার ও প্রত্যাবাসনের দাবিতে জাবিতে ‘মার্চ ফর রোহিঙ্গা’

বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা প্রবাসী কল্যাণমন্ত্রীর

অনার্স প্রথম বর্ষের একটি পরীক্ষা স্থগিত

পায়রায় আন্দোলনরত শ্রমিকদের ওপর যুবদলের নেতৃত্বে হামলার অভিযোগ

শিক্ষার্থীদের বিক্ষোভে আবারো উত্তাল ভারত

ঢাকা ওয়াসার এমডিসহ শীর্ষ ৪ পদে রদবদল

পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি