হোম > ফিচার > ক্যাম্পাস

সাদিক কায়েমকে নিয়ে কাদেরের দাবি ডিবাঙ্ক করলেন এনসিপি নেতা

সাইদি ইস্যুতে

আতিকুর রহমান নগরী

সাদিক কায়েম ও আব্দুল কাদের, ইনসেটে রেজভী

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আবু সাদিক কায়েমকে জুলাইয়ে শিক্ষার্থীদের ওপর হামলাকারী বিজয় একাত্তর হল ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক হাসান সাইদির সাথে জড়িয়ে অযথা অপমান করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রেজভী।

ফেসবুকে দেওয়া এক পোস্টে রেজভী বলেন, ‘জুলাইয়ে হামলাকারী হাসান সাইদিকে জড়িয়ে সাদিক কায়েমকে অযথা হিউমিলেয়েট করা হচ্ছে। এই হাসান সাইদি আমার ডিপার্টমেন্টের জুনিয়র। আমি তাকে ১৫ জুলাই ঢাকা মেডিকেলে হামলা করতে দেখি। মামলায় নামও দিছি আমি। তাছাড়াও তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করানোর ক্ষেত্রে আমি সবচেয়ে বড় রোল প্লে করেছিলাম, প্রুফসহ সব কিছু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছিলাম।’

তিনি আরও লিখেছেন, ‘সে (হাসান সাইদি) যখন লুকিয়ে ILET DU-তে (ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি) পরীক্ষা দিতে আসে; তাকে পাকড়াও করে ছোটভাই মঈনুদ্দিন মাহাদী। এরপর তাকে পুলিশে দেই, মামলা করি— সে জেলেও যায়। আমি এক সময় শিবির করেছি। এই হাসান সাইদি যদি কোনো দিন শিবিরের সাথে সম্পৃক্ত থেকেও থাকে তাও আমি তার উপযুক্ত শাস্তি নিশ্চিত করেছি। মামলার চার্জশিটও রেডি।’

এর আগে রোববার সন্ধ্যার দিকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) ঢাবি শাখার আহবায়ক আব্দুল কাদের এক ফেসবুক পোস্টে দাবি করেন, হাসান সাইদিকে গ্রেফতার থেকে বাঁচাতে সাদিক কায়েম তদবির করেছিল।

কিন্তু সাদিক কায়েম এমন কোনো তদবির করেননি উল্লেখ করে রেজভী তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘সাদিক যদি সাইদিকে বাঁচাইতেই চাইতো তাহলে সাদিক কায়েম আমাকেই বলতো। আমি তার রুমমেট ছিলাম এবং আমি এই মামলার গুরুত্বপূর্ণ রোল প্লেয়ার। কিন্তু সেটা সে করেনি; সুতরাং সাইদি ইস্যুতে হুদাই আলাপ দিয়ে লাভ নাই। এসব জিনিস এনসিপি গঠনের বহু আগে। সুতরাং কেউ এনসিপি-বাগছাস-শিবির হিসেবে জড়ায়েন না।’

রাজশাহী-২ ভোটারদের নিয়ে জরিপ প্রকাশ, এগিয়ে জামায়াত

ঢাবির ইমেরিটাস অধ্যাপকে উন্নীত হলেন চার শিক্ষাবিদ

ঢাবি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের নবীন শিক্ষার্থীদের বরণ ও সংবর্ধনা

শাবিপ্রবি ছাত্রীসংস্থার উদ্যােগে হিজাব বিতরণ

আমি অবশ্যই গণভোটে হ্যাঁ ভোট দেবো: রাবি উপাচার্য

ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে জবিতে টানা ৫ দিনের ছুটি

রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেবার লক্ষ্যেই প্রণীত জুলাই সনদ: আলী রীয়াজ

নোবিপ্রবিতে চাঁদাবাজির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদ

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে নোবিপ্রবি ছাত্রশিবিরের ক্যাম্পেইন

জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর রক্ত দিয়ে লেখা: আলী রীয়াজ