হোম > ফিচার > এক্কাদোক্কা

ডাক্তার রোবট লা ভিঞ্চি

তানজিলা মেহের

এ কোনো বৈজ্ঞানিক কল্প-কাহিনি নয়। আজকাল সত্যি সত্যিই যন্ত্রমানব বা রোবটরা রোগীর দেহে সফলভাবে অপারেশন করছে। জটিল কোনো অপারেশনের সময় এগুলো অভিজ্ঞ সহকারীর মতো সার্জনদের হাতে প্রয়োজনীয় কাঁচি, ছুরি বা চিমটাজাতীয় যন্ত্রপাতি এগিয়েও দিচ্ছে।

এমনকি ডাক্তারের অসাবধানতার কারণে কোনো রোগীর পেটের ভেতর কাঁচি বা গজজাতীয় কিছু থেকে যাচ্ছে কি না—সেদিকেও কড়া নজর রাখছে ডাক্তার রোবটরা। আর রোবটদের নিয়ে সফলভাবে এই জটিল কাজগুলো করিয়ে নিচ্ছে একটি বিশেষ ধরনের ছোট্ট ডিভাইস ও আরেকটি ত্রিমাত্রিক ক্যামেরা।

আমেরিকার ম্যাসাচুসেটসে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা করার একটি বিখ্যাত প্রতিষ্ঠান—ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি। সেই প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা ডাক্তার রোবট নিয়ে নিরলস গবেষণা চালিয়ে যাচ্ছেন।

বিজ্ঞানীরা বিশ্বাস করেন, অদূর ভবিষ্যতে যেকোনো দক্ষ সার্জনের মতোই দক্ষতার সঙ্গে জটিল অপারেশন করতে পারবে এসব রোবট। কারণ একই রোবটরা কারো সাহায্য ছাড়াই পিত্তথলি অপারেশন করে পাথর সরিয়ে আনতে সক্ষম হচ্ছে। তাও আবার কাটাছেঁড়া না করে।

ডাক্তার রোবটগুলোর কিন্তু মানানসই নামও রয়েছে। এদের বলা হয় ‘দ্য ভিঞ্চি সার্জিক্যাল সিন্টেম’ (Da Vinci Surgical Robot)। হয়তো ভবিষ্যতে দ্য ভিঞ্চি রোবটরা আরো অনেক জটিল অপারেশনে সক্ষম হবে। আর তা হবে অনেক নিখুঁত ও নিরাপদ অপারেশন।

সাংস্কৃতিক আধিপত্যবাদ মোকাবিলায় সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে

বরিশালের তিন উপজেলায় ফায়ার লাইসেন্স সেবায় জনবল সংকট, ভোগান্তিতে ব্যবসায়ীরা

সাত বছর পর শি জিনপিংয়ের ভারত সফর, কমবে কি দিল্লি-বেইজিংয়ের বৈরিতা?

বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

পানির নিচে রাঙ্গামাটির পর্যটন ঝুলন্ত সেতু

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি

আগামীকাল শুরু হচ্ছে আন্তর্জাতিক ইসলামি বইমেলা

পেন্টাগনে নাইন ইলেভেনের স্মরণ, আফগান যুদ্ধের পরিণতিতে ফিরে তাকাচ্ছে বিশ্ব

দেশজুড়ে জুলাই বিপ্লব ও শহীদ হাদির বৈপ্লবিক আহ্বান ছড়িয়ে পড়েছে: সাদিক কায়েম

প্রেমের টানে চীন থেকে পীরগঞ্জে ছুটে এলেন যুবক, অতঃপর বিয়ে