হোম > ফিচার > এক্কাদোক্কা

বিজয় দিবসের একগুচ্ছ ছড়া

জয়নব জোনাকি

বিজয়

বিজয় মানে বন্দী খাঁচায়

মুক্তি পাবার দিন ,

বুকের মাঝে খুশির জোয়ার

বাজে সুখের বীণ।

বিজয় মানে শহীদ হওয়া

লক্ষ প্রাণের ঋণ,

শিরায় শিরায় প্রবাহিত

আনন্দ সুদিন।

বিজয় মানে নয়তো বিরোধ

প্রফুল্ল এক মন,

উঁচু নিচু নয় ভেদাভেদ

সবাই আপন জন।

বিজয় মানে জুলুম শোষক

পালিয়ে যাবার ক্ষণ,

রক্তসাগর পাড়ি দিয়ে

ফিরিয়ে পাওয়া ধন।

.

বিজয় এলো

এই পতাকা লাল-সবুজের

তুলি দিয়ে আঁকা,

শহীদ ভাইদের ত্যাগে ঝরা

রক্ত দিয়ে মাখা।

এই পতাকায় লেখা আছে

মায়ের বর্ণমালা,

খুশির ঢেউয়ে ছুটলো দুরে

সাগর, নদীনালা।

এই পতাকার পটভূমি

ইতিহাসে গড়া,

সাহস এবং শক্তি দিয়ে

বীরের মত লড়া।

এই পতাকায় বিজয় এলো

এলো সুখের হাসি,

লাল-সবুজের এই পতাকা

সবাই ভালবাসি।

.

গাই বিজয়ের গান

আমার মায়ের বুকের তাজা

খুন ঝরানো প্রাণ

ইতিহাসে থাকবে গাঁথা

রবে যে অম্লান,

লাল-সবুজের নিশান হাতে

গাই বিজয়ের গান।

সাগর-নদী ঝর্ণা ধারায়

আসলো ঐক্যতান,

রবি-শশীর গা ছুঁয়ে আজ

নামলো আলোর বান,

চারিদিকে ঐ শোনা যায়

বিজয় কলতান।

কতো ভাইয়ের ত্যাগের মাঝে

করলো জীবন দান,

সবার মুখে ফুটলো হাসি

বাড়লো দেশের মান

এ বিজয়ের হয়না যেনো

কোনো অপমান।

শাহজালালে পরিত্যক্ত ১২ উড়োজাহাজ এখন গলার কাঁটা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

পরশুরামে কাজ করতে এসে নেত্রকোনার শ্রমিকের মৃত্যু

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

আশুলিয়ার একটি বাস থেকে স্বামী-স্ত্রীসহ নবজাতকের লাশ উদ্ধার

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে জামায়াতের প্রার্থী ঘোষণা

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

কমেনি খুন, নারী ও শিশু নির্যাতন, ছয় মাসে মামলা বেড়েছে ১১ হাজার