হোম > ফিচার > স্বাস্থ্য

এক দিনে হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬

আমার দেশ অনলাইন

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৫৬ জন। এই উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে একজন, সিলেটে একজন, চট্টগ্রামে দুজন ও ময়মনসিংহে একজনের মৃত্যু হয়েছে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট এক হাজার ২২৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ১২৩ জন মারা গেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ২৮০ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে দেশে সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ২১ হাজার ১৬৪ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭৬ জন। ফলে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৩ হাজার ৪০০ জন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৯৬ হাজার ৭০৩ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৮৮ হাজার ৬৭৪ জন।

ডেঙ্গুতে আরো ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৯৯

হামের উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২

হামের উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু

ডেঙ্গুতে আরো সাতজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৭৩

বাতের ব্যথায় ভুগে থাকলে জেনে নিন বহুল প্রচলিত ভুল ধারণাগুলো

হাইড্রোজ মেশানো জিলাপি লিভার ক্যানসারের ঝুঁকি বাড়ায়

পেপটিক আলসারের হোমিওপ্যাথিক চিকিৎসা