হোম > ফিচার > স্বাস্থ্য

হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু

আমার দেশ অনলাইন

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। তবে এসময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৯৭।

এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন ও হামের উপসর্গ নিয়ে ৮৯৭ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে দুজন ও খুলনা বিভাগে একজন হামের উপসর্গে মারা গেছে। একই সময়ে সারাদেশে ৬০ জনের হাম শনাক্ত হয়েছে। তাদের সবাই ঢাকা বিভাগে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৭৫৬ জন।

এছাড়া ২৪ ঘণ্টায় এক হাজার ১৫৬ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬৫ হাজার ৩০৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারাদেশের হাসপাতালে ১ লাখ ৪৫ হাজার ২৭০ জন ভর্তি হয়েছেন।

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৯৯

হামের উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২

হামের উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু

ডেঙ্গুতে আরো সাতজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৭৩

বাতের ব্যথায় ভুগে থাকলে জেনে নিন বহুল প্রচলিত ভুল ধারণাগুলো

হাইড্রোজ মেশানো জিলাপি লিভার ক্যানসারের ঝুঁকি বাড়ায়

পেপটিক আলসারের হোমিওপ্যাথিক চিকিৎসা

হৃদরোগে ব্যথানাশক ওষুধের ঝুঁকি