হোম > ফিচার > স্বাস্থ্য

নারীদের প্রজননস্বাস্থ্যে ইনসেপ্টার ‘মেডোজেন সাবকিউ’ গর্ভনিরোধকের উদ্বোধন

স্টাফ রিপোর্টার

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষা ও পরিবার পরিকল্পনা সহজ করতে দেশের বাজারে নতুন গর্ভনিরোধক ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’ এনেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রিকোয়ালিফায়েড এই ইনজেকশনটি বিশ্বের প্রথম জেনেরিক সাব-কিউটেনিয়াস গর্ভনিরোধক ইনজেকশন।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে ইনজেকশনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেড্রক্সিপ্রোজেস্টেরন অ্যাসিটেট বি.পি. ১০৪ মি.গ্রা./০.৬৫ মি.লি. সাসপেনশন ফর ইনজেকশন হিসেবে পরিচিত এই ওষুধটি বাংলাদেশের প্রথম ইউনিজেক্ট ডিভাইসে বাজারজাতকৃত স্ব-প্রয়োগযোগ্য গর্ভনিরোধক ইনজেকশন। প্রতি তিন মাস অন্তর (১২ থেকে ১৪ সপ্তাহ) ত্বকের নিচে এটি প্রয়োগ করতে হয়। মাংসপেশিতে প্রয়োগযোগ্য ফর্মুলেশনের তুলনায় এটি প্রায় ৩০ শতাংশ কম মাত্রায় কার্যকর গর্ভনিরোধক সুরক্ষা দেয়, ফলে নারীদের ঘন ঘন স্বাস্থ্যসেবা কেন্দ্রে যাওয়ার প্রয়োজন কমে। গর্ভনিরোধের পাশাপাশি এন্ডোমেট্রিওসিসজনিত ব্যথা ব্যবস্থাপনাতেও একই মাত্রায় এটি ব্যবহার করা যায়। তবে ব্যবহারের আগে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) সভাপতি অধ্যাপক ফিরোজা বেগম। প্রধান অতিথি ছিলেন ওজিএসবির সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারা বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওজিএসবির সাবেক সভাপতি ও বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) চেয়ারম্যান অধ্যাপক সায়েবা আক্তার এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লি.-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি সোসাইটি অব বাংলাদেশের (এফএসএসবি) মহাসচিব অধ্যাপক মারুফ সিদ্দিকী।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ফিরোজা বেগম উল্লেখ করেন, মেডোজেন সাবকিউ ইনজেকশন শুধু বাংলাদেশের নয়, সারাবিশ্বের নারীদের জন্য একটি আশীর্বাদস্বরূপ। এর নিরাপদ কার্যকারিতা ও স্ব-প্রয়োগযোগ্য ব্যবহারবিধি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, যা জন্মনিয়ন্ত্রণের পাশাপাশি এন্ডোমেট্রিওসিসের বর্তমান চিকিৎসা খরচ প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ কমিয়ে আনতে পারে।

ইনসেপ্টার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির বলেন, এটি সাধারণ কোনো ওষুধ নয়; এর পেছনে রয়েছে কারিগরি, প্রযুক্তিগত ও চিকিৎসাবিজ্ঞানের নিরলস গবেষণা। বাংলাদেশসহ বিশ্বের নারীদের স্বাস্থ্যসেবায় এটি একটি মাইলফলক হয়ে থাকবে।

অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ফেরদৌসী বেগম, এফএসএসবি সভাপতি অধ্যাপক রাশিদা বেগম, ওজিএসবি প্রেসিডেন্ট ইলেক্ট অধ্যাপক শেহরীন এফ সিদ্দিকা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ও অবস-গাইনি বিভাগের প্রধান অধ্যাপক মুশাররাত সুলতানা সুমী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক (এমসিএইচ) ডা. মঞ্জুর হোসেন, ওজিএসবির সায়েন্টিফিক সেক্রেটারি তাবাসসুম পারভীন এবং এফএসএসবির কোষাধ্যক্ষ অধ্যাপক নুশরাত মাহমুদ। প্রায় পাঁচ শতাধিক গাইনোকোলজিস্ট অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ওজিএসবি মহাসচিব ডা. এফ এম আনামুল হক এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক আনোয়ারা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ডা. শারমীন অব্বাসী ও সহযোগী অধ্যাপক ডা. ফারাহ নুর।

সর্বরোগের ঝুঁকি বাড়ায় ডায়াবেটিস, চিকিৎসার চেয়ে প্রতিরোধের তাগিদ

হামের উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরো ২ জনের, হাসপাতালে ভর্তি ১৩৬৭

ওজিএসবির নতুন কমিটিতে বিএমইউর ছয় চিকিৎসক, ড্যাবের অভিনন্দন

ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫১৯

সুস্থ কর্মপরিবেশই প্রতিষ্ঠানের সাফল্যের অন্যতম ভিত্তি

দীর্ঘস্থায়ী মাংসপেশির ব্যথায় হালকা গরম সেঁক আরাম দেয়

উত্তরণের উপায়: মধ্য বয়সের সংকট

পিসিওএস শুধু মাসিকের সমস্যাই নয়

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫৩৭