হোম > ফিচার > স্বাস্থ্য

২১ শতাংশ যক্ষ্মা রোগী এখনো শনাক্তের বাইরে

বিশ্ব যক্ষ্মা দিবস আজ

স্টাফ রিপোর্টার

বিশ্ব যক্ষ্মা দিবস আজ ২৪ মার্চ। এবার দিবসটির প্রতিপাদ্য– ‘হ্যাঁ, আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি’। যক্ষ্মা রোগের ক্ষতিকর দিক, বিশেষ করে স্বাস্থ্য, সামাজিক ও অর্থনৈতিক পরিণতি সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর দিবসটি পালন করা হয়ে থাকে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে মোট যক্ষ্মা রোগীর সংখ্যা আনুমানিক ৩ লাখ ৭৯ হাজার। গত বছর ৩ লাখ ১ হাজার ৫৬৪ রোগী শনাক্ত করেছে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি।

সেই হিসাবে মোট অনুমিত যক্ষ্মা রোগীর ২১ শতাংশ শনাক্তের বাইরে। চিকিৎসার বাইরে থাকা রোগীরা যক্ষ্মার জীবাণু ছড়াচ্ছে এবং আরও রোগী বাড়ানোর ঝুঁকি তৈরি করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির পরিসংখ্যান বলছে, গত বছর শনাক্ত রোগীর মধ্যে পুরুষ ৫৬ শতাংশ এবং নারী ৪২ শতাংশ। দৈনিক যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছে ৮২৬ জন এবং মারা গেছে ১৯ জন। অবশ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যানে বাংলাদেশে প্রতিদিন যক্ষ্মায় অনেক বেশি মৃত্যুর তথ্য দেওয়া হয়েছে।

গ্লোবাল যক্ষ্মা প্রতিবেদন-২০২৩ অনুযায়ী, এ রোগে আক্রান্তের তালিকায় বাংলাদেশ বিশ্বে সপ্তম। দেশে ২০২২ সালে যক্ষ্মায় মারা গেছে ৪২ হাজার।

বিশ্বব্যাপী, সাম্প্রতিক বছরগুলোতে প্রায় ১ কোটি ৬ লাখ মানুষ যক্ষ্মা রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে বিভিন্ন অঞ্চলের পুরুষ, নারী এবং শিশু রয়েছে। 

প্রসঙ্গত, ১৮৮২ সালের এই দিনে বিজ্ঞানী রবার্ট কোচ যক্ষ্মার জন্য দায়ী মাইকোব্যাক্টেরিয়াম টিউবারকিউলোসিস আবিষ্কার করেন। তাকে স্মরণ করেই দিনটি যক্ষ্মা দিবস হিসেবে পালিত হয়।

কোথায় ব্যথা হলে বুঝবেন কিডনি সমস্যায় ভুগছেন

নীরবে ক্ষতিগ্রস্ত হয় কিডনি, যে ৭ লক্ষণ অবহেলা করা ঠিক নয়

হিপ প্রতিস্থাপন সার্জারি ব্যথা কমায়

বোবা ভুত কি সত্য, যা বলছে চিকিৎসাবিজ্ঞান

স্বাস্থ্য ঠিক রাখতে কোন খাবার খাবেন

পেটের ব্যথা কমানোর উপায়: ঘরোয়া চিকিৎসা, দোয়া ও ওষুধের পূর্ণ গাইড

ভ্যাকসিনেশনের ফলে হাম অনেকটা নিয়ন্ত্রণে: স্বাস্থ্যমন্ত্রী

জলবায়ু পরিবর্তনে থমকে যেতে পারে মানুষের উচ্চতা বৃদ্ধি

হামে মৃত্যু বাড়ার শঙ্কা

কণ্ঠ অস্বাভাবিক শোনায় কেন