হোম > ফিচার > স্বাস্থ্য

সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

স্টাফ রিপোর্টার

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ফাইল ছবি

সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে দ্রুত একটি কার্যকর কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনারে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংক্রমণের চিকিৎসার জন্য শুধু অ্যান্টিবায়োটিকের ওপর নির্ভর করলেই হবে না। সংক্রমণ প্রতিরোধে আরো বেশি গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, বড় ধরনের রোগ ও সংক্রমণ প্রতিরোধ করতে হলে আমাদের ধারাবাহিকভাবে কাজ করতে হবে। তাছাড়া সংক্রমণ প্রতিরোধে সবার মধ্যে এ সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, সংক্রমণ প্রতিরোধে ব্যক্তিগত পরিচ্ছন্নতার সঙ্গে হাসপাতালের পরিচ্ছন্নতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। বর্জ্য ব্যবস্থাপনায় শুধু সরকারি নয়, বেসরকারি হাসপাতালগুলোকেও এর আওতায় নিয়ে আসতে হবে।

সেমিনারে বৈজ্ঞানিক উপস্থাপনা করেন সিংহেলথ-এর সংক্রমণ প্রতিরোধ বিভাগের পরিচালক ও সহযোগী অধ্যাপক লিং ময় লিন এবং সভাপতিত্ব করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দীন।

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে ইবনে সিনা মেডিকেল কলেজে র‌্যালি

দেশে গুরুতর চোখের সমস্যায় ভুগছেন ৭৪ লাখের বেশি মানুষ

হামের উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪২৮

প্লেগ রোগ কী, এটি নিয়ে এত আলোচনা কেন

আমরা ইনসুলিন বন্ধ করতে বলিনি

ডেঙ্গুতে আক্রান্ত হলে করণীয়

কিটো ডায়েট ও ‘ডিটক্স’

প্রবীণদের চাই যত্নের পুনর্বিন্যাস

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু

হামের উপসর্গে আরো ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৩