হোম > ফিচার > স্বাস্থ্য

ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, আক্রান্ত ১৩০০

স্টাফ রিপোর্টার

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। আর একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,৩০০ জন। এই নিয়ে চলতি মাসের ৯ দিনে মৃত্যু হয়েছে ৫০ জনের এবং মোট আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৮৩১ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ১৪১ জন, চট্টগ্রামে ৩১৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৪৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৬ জন, খুলনায় ২৭৪ জন, ময়মনসিংহে ৬৯ জন, রংপুরে ৮০ জন এবং সিলেটে ৪ জন ভর্তি হয়েছেন। এই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ১,১৭২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ হাজার ৪৫১ জনে। আর এ বছরে মোট মৃত্যু হয়েছে ২৯৫ জনের।

মৃতদের মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এখন পর্যন্ত ডেঙ্গু মোট আক্রান্তদের মধ্যে ৬২.৩ শতাংশ পুরুষ এবং ৩৭.৭ শতাংশ নারী ।

হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৪৯

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে ইবনে সিনা মেডিকেল কলেজে র‌্যালি

দেশে গুরুতর চোখের সমস্যায় ভুগছেন ৭৪ লাখের বেশি মানুষ

হামের উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪২৮

প্লেগ রোগ কী, এটি নিয়ে এত আলোচনা কেন

আমরা ইনসুলিন বন্ধ করতে বলিনি

ডেঙ্গুতে আক্রান্ত হলে করণীয়

কিটো ডায়েট ও ‘ডিটক্স’

প্রবীণদের চাই যত্নের পুনর্বিন্যাস

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু