হোম > ফিচার > স্বাস্থ্য

আমার দেশ-ইনসাফ বারাকাহ মেডিকেল অ্যাগ্রিমেন্ট সই

স্টাফ রিপোর্টার

আমার দেশ-এর সঙ্গে ইনসাফ বারাকাহ কিডনি ও জেনারেল হসপিটাল লি. এর মেডিকেল সার্ভিস অ্যাগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি স্বাক্ষরের ফলে আমার দেশ-এর সাংবাদিক-কর্মচারীরা হ্রাসকৃত মূল্যে ইনসাফ বারাকাহর বিভিন্ন ধরনের সেবা পাবেন।

আমার দেশ কার্যালয়ে শনিবার বিকালে আয়োজিত অনুষ্ঠানে পত্রিকাটির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সম্পাদক মাহমুদুর রহমান ও ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী এবং ইনসাফ বারাকাহর পক্ষে প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর প্রফেসর ডা. ফখরুল ইসলাম ও অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আলতাফ হোসেন।

এ সময় পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আবদুল্লাহ ও বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়া মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার, ইনসাফ বারাকাহর প্রফেসর ডা. রুহুল আমিন, ডা. মনির হোসেন, নজরুল ইসলাম শাওন, হোসেন মুহাম্মদ দুলাল, মনোয়ার হোসেন রানা ও আবদুল কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন।

ফিজিওথেরাপিস্টের ওপর হামলার ঘটনায় ৪৮ ঘণ্টার আলটিমেটাম এম-ট্যাবের

অন্ধত্বের ৮০ শতাংশের জন্য দায়ী ছানি, নতুন রোগী লক্ষাধিক

যেসব কারণে কমে যেতে পারে স্মৃতিশক্তি

গরমে হজমের সমস্যা বাড়ে, সুস্থ থাকতে যেসব অভ্যাস জরুরি

শিশুর বিকাশে বাধা স্ক্রিন টাইম

স্বাস্থ্যের উপ-পরিচালকের মন্তব্যে তোলপাড়, সাংবাদিকদের প্রতিবাদ-নিন্দা

দীর্ঘক্ষণ বাইক চালালে কী হয়

মানসিক সুস্থতার ৮ উপায়

কার্ডিওজেনিক শক

১০০ দিনে হামে ৬৮৩ শিশুর মৃত্যু, ২৪ ঘন্টায় ৩