হোম > ফিচার > স্বাস্থ্য

পিএলআইডি রোগ কেন হয়

ডা. কৌশিক আহমেদ

আমাদের দেশে বেশিরভাগ মধ্যবয়স্ক থেকে শুরু করে বৃদ্ধ মানুষের মধ্যে হাঁটুব্যথা, শরীরব্যথা, কোমরব্যথা ও পিঠের পেছনে ব্যথার সমস্যার কথা আমরা প্রায় শুনতে পাই । এ ব্যথাগুলো বিভিন্ন কারণে হয়ে থাকতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-হাড়সংশ্লিষ্ট ব্যথা, ফাইব্রো মায়ালজিয়া, অস্টিওআর্থ্রাইটিস, স্পন্ডাইলোডিসকাইটিস, এনকাইলজিং স্পন্ডাইলাইটিস ও পিএলআইডি । ওপরের কারণগুলোর মধ্যে সব থেকে কমন হচ্ছে পিএলআইডি । আমরা আজকে এর কারণ, লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধ নিয়ে আলোচনা করব ।

পিএলআইডি মানে কী?

পিএলআইডি (PLID) হচ্ছে Prolapse Lumber Intervertebral Disc। আমাদের শরীরের পেছনে থাকা পিঠ ও কোমর অনেক ছোট ছোট হাড় নিয়ে গঠিত, যাদের আমরা ভাট্রিবা বা মেরুদণ্ডের অস্থিসন্ধি বলে থাকি । এ রকম ৩৩টি ভাট্রিবা মিলে আমাদের মেরুদণ্ড গঠিত হয় । এই ভাট্রিবাগুলোর মাঝখানে এক ধরনের নরম ডিস্ক থাকে, যাদের আমরা ইন্টারভার্টিব্রাল ডিস্ক বলি । বিভিন্ন আঘাতজনিত কারণ বা হাড়ের বৃদ্ধির ফলে এই ইন্টারভার্টিব্রাল ডিস্ক সামনের দিকে বের হয়ে আমাদের স্পাইনাল কর্ড বা নার্ভের ওপর চাপ দেয়। এতে পিঠের পেছনে ব্যথা শুরু হয় । সাধারণত লাম্বার ৪-৫ নম্বর ভার্টিব্রাতে এটি হয়ে থাকে।

এ রোগ হলে কোন ডাক্তার দেখাবেন?

এ ধরনের সমস্যার সম্মুখীন হলে আমরা অনেকেই বুঝি না কোন ডাক্তারকে দেখালে সমস্যার সমাধান পাব । সাধারণত এই সমস্যা দেখা দিলে অর্থোপেডিক সার্জন বা নিউরোসার্জনের পরামর্শ আমরা নিয়ে থাকতে পারি।

এটি কেন হয়?

  • দীর্ঘসময় দাঁড়িয়ে থাকলে বা বসে থাকলে অথবা সামনের দিকে ঝুঁকে কাজ করলে ।
  • ভারী ওজন নেওয়ার ফলে।
  • কোনো আঘাতজনিত কারণে পিঠে ব্যথা পেলে।
  • উঁচু জায়গা থেকে পড়ে গেলে।
  • শরীরের অতিরিক্ত ওজনের ফলে।
  • দীর্ঘসময় বসে বা দাঁড়িয়ে কাজ করলে।
  • অপুষ্টিজনিত নানা কারণে।

লেখক : চিকিৎসক, সাহাবউদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতাল

গর্ভবতী নারীরা নিরাপদে রোজা রাখবেন যেভাবে

ইফতারের পর ক্লান্তি দূর করতে যা করবেন

‘মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে’

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন স্বাস্থ্যের জন্য উপকারী?

রোজায় নাক-কান গলার চিকিৎসা

খাদ্য ওষুধের কাজ করে?

বসন্তে ছড়িয়ে পড়া রোগ

বিষণ্ণতায় ওষুধের চেয়েও কার্যকর হতে পারে নাচ

আয়ুর্বেদিকের কোন ওষুধ ক্যানসারের ঝুঁকি কমায়

জেনে নিন পিঠের ব্যথা এড়ানোর সঠিক উপায়