হোম > ফিচার > স্বাস্থ্য

১০০ দিনে হামে ৬৮৩ শিশুর মৃত্যু, ২৪ ঘন্টায় ৩

স্টাফ রিপোর্টার

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। আর একই সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ৯৬৫ এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৬০ জনের। সব মিলিয়ে হামের নতুন রোগী এক হাজার ১২৫ জন।

সরকারি হিসেবে গত ১৫ মার্চ থেকে অর্থাৎ একশ দিনে হাম ও হামের উপসর্গে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৪ হাজার ৯২৫ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬৮৩ জনের। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর। বাকী ৫৯০ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২২ জুন সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে ৯৩ হাজার ৭৫৫ জন। এখন পর্যন্ত নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ১১ হাজার ১৭১ জন। আর এই সময়ে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭ হাজার ৭৪৩ জন। হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৩ হাজার ৯৮৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে রাজশাহী, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছে। আর ‘সন্দেহজনক’ আক্রান্তের মধ্যে সর্বোচ্চ ঢাকা বিভাগে রোগী পাওয়া গেছে ৩৬৭ জন। এর মধ্যে ১০৩ জনের নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে।

বিভাগওয়ারি মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, এখন পর্যন্ত হামে সবচেয়ে বেশি ৩০৭ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে নিশ্চিত হামে ৫৭ শিশু এবং সন্দেহজনক হাম মৃত্যু হয়েছে ২৫০ জনের।

এরপরেই রয়েছে রাজশাহী বিভাগে নিশ্চিত হামে দুইজনসহ মোট ৯০ জন, সিলেটে তিনজনসহ ৭৭ জন, চট্টগ্রামে ১০ জনসহ ৬০ জন, বরিশালে ১৯ জনসহ ৫৮ জন, ময়মনসিংহে দুইজনসহ ৫৬ জন, খুলনাতে হামের উপসর্গে ২৭ জন এবং রংপুর বিভাগে হামের উপসর্গে ৮ জনের মৃত্যু হয়েছে।

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

পুরুষত্বহীনতা হতে পারে বড় রোগের লক্ষণ

বক্ষব্যাধির চিকিৎসায় থোরাসিক সার্জারি

হাম বড়দেরও হয়

ফিজিওথেরাপি চিকিৎসা কেন নেবেন

সুস্থতার মহৌষধ ভিটামিন ডি

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল সর্বোত্তম সমাধান নয়: বিপিএইচসিডিওএ

হাম ও উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

হাম ও হামের উপসর্গে ৩ মাসে ৬৫২ জনের মৃত্যু

হামে আরো ৫ শিশুর মৃত্যু