হোম > ফিচার > স্বাস্থ্য

হামে আরো ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯০৪

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৯৯ এবং হাম শনাক্ত হয়েছে ১০৫ জনের। এতে সব মিলিয়ে হামের নতুন রোগী পাওয়া গেল ৯০৪ জন। এনিয়ে সরকারি হিসেবে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মারা গেছে ৮২৮ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৫ শিশুর। বাকী ৭৩৩ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে এক লাখ ৪১ হাজার ২০৪ শিশু।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে এক লাখ ২৫ হাজার ৫৪৪ শিশু। এখন পর্যন্ত নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ১৫ হাজার ৬৬০ শিশু। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৮ হাজার ৪৪১ শিশু। হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৪ হাজার ২৩৫ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর মধ্যে চট্টগ্রাম বিভাগের ২ জন এবং রাজশাহী বিভাগের একজন রয়েছে। এ সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৩৭ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে। এর মধ্যে নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ৪৮ জন।

ডেঙ্গুতে আরো ছয় জনের মৃত্যু, আক্রান্ত ২০৮৯

চলতি অর্থবছরেই ২০ জেলায় সমন্বিত অক্সিজেন প্রকল্প বাস্তবায়ন করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৩০০

ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়ে

ভিটামিন ট্যাবলেট খেলেও কি লিভারের রোগ হয়— যে ৫ অভ্যাসে বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু ২৫০, আক্রান্ত ৮২ হাজার ৭৬১

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১১১৪, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৪২

ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৭৮