হোম > ফিচার > স্বাস্থ্য

হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৪৮

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জন এবং উপসর্গ নিয়ে ১ হাজার ১৫২ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫৭ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে জানানো হয় এ তথ্য।

এতে বলা হয়— রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে বরিশাল, রংপুর ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৫৪৮ জন রোগী এসেছে।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৬২৫ জন, রাজশাহীতে ৪৬ জন, সিলেটে ১৪৫ জন, চট্টগ্রামে ৩১১ জন, বরিশালে ১৫০ জন, ময়মনসিংহে ১০২ জন, খুলনায় ১২৫ জন এবং রংপুরে ৩৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৬ হাজার ১৬৮ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৯৭ হাজার ৫৪৮ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

অবিশ্বাস্য কম মূল্যে বারডেমে ক্যানসার পরীক্ষা, জানা যাচ্ছে চিকিৎসার ধরনও

ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর সংখ্যা, ডিসেম্বরের আগে পরিস্থিতি উন্নতির সম্ভাবনা কম

ডেঙ্গুতে এক মাসে মৃত্যু ১৭৪ , আক্রান্ত ৫৬ হাজারের বেশি

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৬২

হাম ও উপসর্গে মৃত্যু সাড়ে ১২০০ ছাড়াল

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬

স্ট্রোক ও স্নায়ুরোগীদের পুনর্বাসনে সমন্বিত সেবার তাগিদ

স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতা বাড়ানোর উদ্যোগ

আইইডিসিআর পরিচালকের ওপর হামলা, ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন

ডেঙ্গুতে আরো ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২