হোম > ফিচার > স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৩০০

আমার দেশ অনলাইন

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো তিনজনের মৃত্যু, একই সময়ে সারা দেশে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩০০ জন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়— গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১৮ জন। নিশ্চিত হামে আক্রান্ত ৮২ জন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০২ জনের মৃত্যু হয়েছে। আর সন্দেহজনক হামে ১০৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২১ হাজার ৭৪৮ জন। এ পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে এক লাখ ৯৬ হাজার ৪১৮ জন।

এদিকে হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৭৪ হাজার ১৪৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৬৬ হাজার ৯০৮ জন।

নারীদের প্রজননস্বাস্থ্যে ইনসেপ্টার ‘মেডোজেন সাবকিউ’ গর্ভনিরোধকের উদ্বোধন

সর্বরোগের ঝুঁকি বাড়ায় ডায়াবেটিস, চিকিৎসার চেয়ে প্রতিরোধের তাগিদ

হামের উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরো ২ জনের, হাসপাতালে ভর্তি ১৩৬৭

ওজিএসবির নতুন কমিটিতে বিএমইউর ছয় চিকিৎসক, ড্যাবের অভিনন্দন

ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫১৯

সুস্থ কর্মপরিবেশই প্রতিষ্ঠানের সাফল্যের অন্যতম ভিত্তি

দীর্ঘস্থায়ী মাংসপেশির ব্যথায় হালকা গরম সেঁক আরাম দেয়

উত্তরণের উপায়: মধ্য বয়সের সংকট

পিসিওএস শুধু মাসিকের সমস্যাই নয়