হোম > ফিচার > স্বাস্থ্য

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু

হাসপাতালে ১৫৭১

স্টাফ রিপোর্টার

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭১। ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তত ৯ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৭১ জন।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

চলতি বছর একদিনে ডেঙ্গুতে এটিই সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ১৩০ জন মারা গেছেন। অন্যদিকে মোট শনাক্তের সংখ্যা হয়ে গেল ৪৫ হাজার ৩৯৪ জন।

এর আগে গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। অন্যদিকে ২০২৪ সালে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।

এএস

বিটিসিএলে চোর সন্দেহে আটক যুবকের মৃত্যু, মারধর নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য

এআই ব্যবহারে শিশুদের যে দক্ষতা বাড়ানোর তাগিদ শিক্ষামন্ত্রীর

কাজের মাধ্যমেই ঢাকাকে বদলে দিতে চাই: সেলিম উদ্দিন

বেনজীরকে দেশে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চার দাবি মীর আহমদের

এসআরবি বিলের ৮ বিষয়ে ভিন্নমত বিরোধী দলের

দুইজনের মৃত্যুদণ্ড বহাল রেখে নুসরাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

এটার শেষ আমি দেখে ছাড়ব

ভিসি নিয়োগে রাজনীতি বিবেচনা করা হয়নি: শিক্ষামন্ত্রী

অবৈধ ইসরায়েলি বসতিগুলোর বিরুদ্ধে ফ্রান্স-যুক্তরাজ্যসহ ১২ দেশের বাণিজ্য নিষেধাজ্ঞা

রূপপুর পারমাণবিক প্রকল্পে গভীর রাতে আগুন, গুরুত্বপূর্ণ সরঞ্জাম ক্ষতিগ্রস্ত