হোম > ফিচার > স্বাস্থ্য

ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে ‘নিও পেড জোন’ উদ্বোধন

আমার দেশ অনলাইন

উদ্বোধনী অনুষ্ঠানে ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমদ দাউদ, হাসপাতালের বিভিন্ন বিষয়ের কনসালট্যান্ট, চিকিৎসক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ।ছবি: সংগৃহীত

নবজাতক ও শিশুদের জন্য আধুনিক এবং আন্তর্জাতিক মানসম্পন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশেষায়িত ইউনিট চালু করেছে ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল।

সোমবার হাসপাতালটিতে আনুষ্ঠানিকভাবে ‘নিও পেড জোন’ উদ্বোধন করা হয়েছে।

ল্যাবএইড গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অত্যাধুনিক ইউনিটের উদ্বোধন করেন।

আধুনিক সব চিকিৎসাসুবিধা

নবজাতক ও শিশুদের বিশেষায়িত চিকিৎসার জন্য পরিকল্পিত এই ইউনিটে বেশ কিছু আধুনিক সুবিধা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (এনআইসিইউ), ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) এবং ট্রানজিশনাল পেডিয়াট্রিক বেডস।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এসব সুবিধা নবজাতকদের নিবিড় পরিচর্যা, সময়োপযোগী চিকিৎসা এবং সমন্বিত সেবাপ্রদানকে আরো কার্যকর ও উন্নত করবে।

ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে ‘নিও পেড জোন’ উদ্বোধন।

ল্যাবএইডের অঙ্গীকার

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নতুন এই উদ্যোগ নবজাতক ও শিশুস্বাস্থ্যসেবায় আন্তর্জাতিক মান প্রতিষ্ঠার ক্ষেত্রে ল্যাবএইডের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের একটি অংশ। আধুনিক প্রযুক্তি, দক্ষ চিকিৎসক ও রোগীকেন্দ্রিক সেবার সমন্বয়ে ভবিষ্যতে নিরাপদ, উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমদ দাউদ, হাসপাতালের বিভিন্ন বিষয়ের কনসালট্যান্ট, চিকিৎসক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: প্রেস বিজ্ঞপ্তি

এএম

শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব দাখিল

ধর্ম কিংবা রাজনৈতিক কারণে বরাদ্দে বৈষম্য করা যাবে না

চাঁদাবাজি বন্ধের দাবিতে মহাসড়কে ট্যাংকলরি শ্রমিকদের বিক্ষোভ

ইরানের শীর্ষ ৫ কমান্ডারের অবস্থান জানালে ১ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তিপত্র প্রস্তুত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দীর্ঘপথ দৌড়ে ছিনতাইকারী ধরলেন সাংবাদিক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগ সংবিধানসম্মত নয়: টিআইবি

গুরুদাসপুরে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল চেয়ারম্যানের সঙ্গে মানারাত আইকিউএসি প্রতিনিধিদলের সাক্ষাৎ

অস্ট্রেলিয়ার মিউজিক চার্টে নিষিদ্ধ এআই-তৈরি গান