হোম > ফিচার > স্বাস্থ্য

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁই ছুঁই, একদিনে হাসপাতালে ভর্তি ১৬৩১

আমার দেশ অনলাইন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট ২৯৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন এক হাজার ৬৩১ জন। এর ফলে এবার মোট ভর্তি হলেন ৯৭ হাজার ৮২ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন মারা যাওয়া চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী।

মোট মারা যাওয়া ব্যক্তিদের তথ্য বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ২৯৯ জনের মধ্যে নারী ৫১ দশমিক ৯ শতাংশ এবং পুরুষ ৪৮ দশমিক ১ শতাংশ।

মাসের হিসাব অনুযায়ী, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মার্চ ও এপ্রিলে শূন্য, মে মাসে এক ও জুনে ১৩ জন প্রাণ হারান। এরপর পরিস্থিতির অবনতি হতে থাকে। জুলাইয়ে ৩৬ এবং আগস্টে ৪৩ জন মারা যান।

সেই তুলনায় সেপ্টেম্বরে অবস্থার আরও অবনতি ঘটে। প্রাণহানি হয় ১৪৮ জনের। আর চলতি অক্টোবরে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৪ জনের।

দেশে প্রথমবার মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে মানসিক স্বাস্থ্য অলিম্পিয়াড

স্তন ক্যান্সার শুধু বাংলাদেশের নয়, বিশ্বব্যাপী নারীদের স্বাস্থ্য সুরক্ষায় বড় হুমকি

স্তন ক্যান্সার সচেতনতায় কাল রাজধানীতে গোলাপি শোভাযাত্রা

ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, আক্রান্ত ১৩০০

হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৪৯

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে ইবনে সিনা মেডিকেল কলেজে র‌্যালি

দেশে গুরুতর চোখের সমস্যায় ভুগছেন ৭৪ লাখের বেশি মানুষ

হামের উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪২৮

প্লেগ রোগ কী, এটি নিয়ে এত আলোচনা কেন

আমরা ইনসুলিন বন্ধ করতে বলিনি