হোম > ফিচার > স্বাস্থ্য

হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৫

আমার দেশ অনলাইন

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৮৫ জন।

শুক্রবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯০০ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক লাখ ২৮ হাজার ৩১০ জন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮৫ জন, গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬ হাজার ৫৯ জন।

গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১০ হাজার ৯৮৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ছয় হাজার ৮৫৯ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে দুই জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৭৪১ জন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে ৯৬ জনের মৃত্যু হয়েছে।

ডেঙ্গুতে আরো ছয় জনের মৃত্যু, আক্রান্ত ২০৮৯

চলতি অর্থবছরেই ২০ জেলায় সমন্বিত অক্সিজেন প্রকল্প বাস্তবায়ন করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৩০০

ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়ে

ভিটামিন ট্যাবলেট খেলেও কি লিভারের রোগ হয়— যে ৫ অভ্যাসে বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু ২৫০, আক্রান্ত ৮২ হাজার ৭৬১

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১১১৪, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৪২

ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৭৮