হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

নতুন ফ্রিল্যান্সারদের জন্য পরামর্শ

মোশারফ হোসেন

যারা পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে চান, তাদের জন্য মোশারফের কয়েকটি পরামর্শ আছে-

১. ফ্রিল্যান্সিং একটু কম বয়সে শুরু করা ভালো, কারণ পড়াশোনার পাশাপাশি আপনি কাজ করতে পারবেন। তবে এ কাজে যথেষ্ট ধৈর্য থাকতে হবে।

২. প্রথমেই আপনাকে ইন্টারনেট সম্পর্কে খুব ভালো ধারণা তৈরি করতে হবে। এরপর আপনাকে খুঁজে বের করতে হবে কোন বিষয়টি নিয়ে আপনি ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার গড়তে চান। যেমন : সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও), গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট প্রভৃতি। এরপর ওই নির্দিষ্ট বিভাগ সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করুন।

৩. প্রাথমিক ধারণা লাভের জন্য আপনি ইউটিউবে খোঁজ করুন, পাশাপাশি ফ্রিল্যান্সিং কমিউনিটি যেমন আপওয়ার্ক বাংলাদেশ বা আরো ফ্রিল্যান্সিং প্ল্যাটফরমে যুক্ত থাকতে পারেন।

৪. আপনি এসইও নিয়ে কাজ করলে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে পূর্ণ ধারণা লাভ করবেন, যা আপনাকে একটি স্থায়ী ক্যারিয়ার গড়তে সাহায্য করবে।

৫. পাশাপাশি আপনি ভালো একজন মেন্টর খুঁজে বের করতে পারেন।

৬. কাজ শেখার পর স্থানীয় কিছু কাজ করে আপনি পোর্টফোলিও তৈরি করুন।

৭. এরপর ভালো মার্কেটপ্লেস যেমন আপওয়ার্ক বা ফাইবারের মতো প্ল্যাটফরমে নিজের প্রোফাইল তৈরি করুন।

সমুদ্রের তলদেশে স্থাপিত ডেটা সেন্টারের পেটেন্ট ৮০ ভাগই চীনের

এআই উন্নয়ন বন্ধে পাঁচ প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

এআই নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

বিদ্যুৎ ছাড়াই কীভাবে কাজ করে বাতাস থেকে পানি উৎপাদনের প্রযুক্তি

ক্রিপ্টোকারেন্সির নিরাপত্তায় বড় ধাক্কা

ডিজিটাল পেমেন্টের নিরাপত্তা

ঘরে বসে আয়ের প্রলোভন

চাঁদে স্থায়ী মানব বসতির প্রস্তুতি নাসার, যোগাযোগের টাওয়ার নির্মাণের উদ্যোগ

টিকটকের অ্যালগরিদম নিয়ে ইইউর আপত্তি

ইঁদুরের মস্তিষ্কে মানুষের স্নায়ুকোষ, কী বলছে নতুন গবেষণা