এআই নির্ভর লেখালেখির ক্ষেত্রে একজন মানুষের সবচেয়ে বড় ক্ষতি হয় মৌলিক চিন্তার। কারণ এআই মূলত বিদ্যমান তথ্যের ভিত্তিতে নতুন বাক্য নির্মাণ করে। এটি তথ্য সাজাতে পারে, ভাষা পরিমার্জন করতে পারে কিন্তু মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা, আবেগ, নৈতিক অবস্থান কিংবা সামাজিক বাস্তবতার গভীর উপলব্ধি তৈরি করতে পারে না।
ফলে এআই-নির্ভর লেখাগুলোর ভাষা অনেক সময় চমৎকার হলেও চিন্তার গভীরতা সীমিত থাকে। দীর্ঘমেয়াদে এটি এমন একটি প্রজন্ম তৈরি করতে পারে, যারা তথ্য উপস্থাপন করতে পারবে, কিন্তু নতুন ধারণা সৃষ্টি করতে পারবে না।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভাষার একরূপতা। একজন লেখকের নিজস্ব ভাষাশৈলী তাকে আলাদা পরিচয় প্রদান করে। কিন্তু একই ধরনের এআই টুল ব্যবহার করলে হাজারো লেখার ভাষা ও উপস্থাপনা প্রায় একই রকম হয়ে যায়।
এতে সাহিত্য, সাংবাদিকতা এবং সৃজনশীল লেখালেখির বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়। ভবিষ্যতে যদি অধিকাংশ লেখা অ্যালগরিদমনির্ভর হয়ে পড়ে, তবে মৌলিক লেখকসত্তার বিকাশ বাধাগ্রস্ত হবে।
এআই ব্যবহারের সঙ্গে নৈতিকতার প্রশ্নও জড়িত। একটি লেখা সম্পূর্ণ বা আংশিকভাবে যন্ত্রের মাধ্যমে তৈরি হলেও তা নিজের মৌলিক সৃষ্টি হিসেবে উপস্থাপন করা কতটা গ্রহণযোগ্য-এ নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক চলছে।
ইতোমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানও এআই ব্যবহারের নীতিমালা প্রণয়ন শুরু করেছে। কারণ শিক্ষা কেবল ভালো নম্বর পাওয়ার বিষয় নয়, এটি চিন্তা ও জ্ঞানচর্চারও বিষয়।
সরাসরি এআই-নির্ভর লেখার দিকে ঝুঁকে পড়ে, তখন সে কেবল একটি লেখা তৈরি করে না বরং নিজের সৃজনশীল সত্ত্বাকে হত্যা করে।
সহজলভ্যতার এই সংস্কৃতি ধীরে ধীরে পরিশ্রম, অধ্যয়ন ও মৌলিক চিন্তার জায়গা দখল করে নিচ্ছে, যা দীর্ঘমেয়াদে একটি চিন্তাশীল সমাজ তৈরির পথে বড় বাধা।