হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

ই-গভর্নেন্স ব্যবস্থা উন্নয়নে এটুআই ও গাম্বিয়ার সমঝোতা স্মারক সই

স্টাফ রিপোর্টার

আইসিটি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম এবং গাম্বিয়ার দুটি প্রতিষ্ঠান—মিনিস্ট্রি অব পাবলিক সার্ভিস, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস, পলিসি কো-অর্ডিনেশন অ্যান্ড ডেলিভারি ও মিনিস্ট্রি অব কমিউনিকেশনস অ্যান্ড ডিজিটাল ইকোনমি আজ তথ্যপ্রযুক্তি ও ই-গভর্নেন্স সহযোগিতা সম্প্রসারণে তিনপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। গত বছর গাম্বিয়া বাংলাদেশের মাইগভ প্ল্যাটফর্ম গ্রহণের মধ্য দিয়ে যে অংশীদারিত্বের সূচনা হয়েছিল, এ চুক্তির মাধ্যমে তা আরও এগিয়ে নেওয়া হলো।

বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

অনুষ্ঠানে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, দুই দেশের এই উদ্যোগ ‘গ্লোবাল সাউথ’ভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার একটি কার্যকর দৃষ্টান্ত স্থাপন করবে। জনবান্ধব জনসেবা প্রদানে উপযোগী সল্যুশন গড়ে তোলার দিকে উভয় দেশই এগিয়েছে যা সাধুবাদ পাওয়ার দাবি রাখে।

আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী নাগরিক অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দিয়ে বলেন, “ডিজিটাল সিস্টেমের গুরুত্ব তখনই পায় যখন তা সেবা পাওয়াকে সহজ করে। প্রক্রিয়ার শেষে নাগরিক কী পাচ্ছেন, কত দ্রুত, কত সহজভাবে এবং কতটা ন্যায্যভাবে সেবা দেওয়া হচ্ছে; সেই বিষয়গুলোতে আমাদের গুরুত্ব দিতে হবে।

ছয় মাসে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার

সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলা, সাংবাদিকসহ গ্রেপ্তার ২

বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতির অভিনন্দন

এমন জয়ের স্বপ্নই আমরা সব সময় দেখেছি: আকরাম খান

ভূমধ্যসাগরে নৌকাডুবি: নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক

অস্ট্রেলিয়া দলে পরিবর্তনের ডাক পন্টিংয়ের

ঐতিহাসিক টেস্ট জয়ে শান্তদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

এমন জয়ের পর বোনাস লাগে না: বাশার

অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে বড় অঘটন: মার্ক ওয়াহ

এটা শুধু জয় নয়, শক্তিশালী বার্তাও: তামিম ইকবাল