হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

বাংলাদেশ স্যাটেলাইটের সেবা ৮ দিন বিঘ্নিত হতে পারে

স্টাফ রিপোর্টার

আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত সৌর ব্যতিচারের কারণে প্রতিদিন কিছু সময়ের জন্য বাংলাদেশ স্যাটেলাইট-১ নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। বুধবার বাংলাদেশ স্যাটেলাইন কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) জনসংযোগ মুখপাত্র ওমর হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জিও স্টেশনারি স্যাটেলাইটের জন্য সৌর ব্যতিচার একটি সাধারণ মহাকাশীয় ঘটনা, যা বছরে দুইবার ঘটে থাকে। সৌর ব্যতিচারের কারণে স্যাটেলাইট নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকে। বাংলাদেশ স্যাটেলাইট-১ এর ক্ষেত্রে সৌর ব্যতিচারের কারণে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন কিছু সময় ধরে সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে।

সম্ভাব্য সময়সূচি হলো-

২৯ সেপ্টেম্বর সকাল ৯টা ৩৫ মিনিট থেকে ৯ টা ৩৮ মিনিট; মোট ৩ মিনিট, ৩০ সেপ্টেম্বর সকাল ৯টা ৩২ মিনিট থেকে ৯ টা ৪১ মিনিট; মোট ৯ মিনিট, ১ অক্টোবর সকাল ৯টা ৩০ মিনিট থেকে ৯ টা ৪২ মিনিট; মোট ১২ মিনিট ও ২ অক্টোবর ৯টা ২৯ মিনিট থেকে ৯ টা ৪২ মিনিট; মোট ১৩ মিনিট।

উল্লেখ্য, বিএসসিএল ব্যতিচার সতর্কভাবে পর্যবেক্ষণ করবে। বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) এর মাধ্যমে বর্তমানে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্প্রচার ও টেলিযোগাযোগ সেবা প্রদান করে থাকে।

বিজিবির মৎস্য পক্ষের উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান

গঙ্গার পানি বাড়ায় ফারাক্কার সব গেট খুলে দিতে বললেন বিহারের মুখ্যমন্ত্রী

বৈঠকে বসছেন ইউক্রেনের গুরুত্বপূর্ণ ইউরোপীয় মিত্ররা

ইরান–সৌদির জন্য যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব ইরাকের

বিদেশ ভ্রমণে পরিচয় গোপন করেন অধিকাংশ ইসরাইলি নাগরিক

ইমরান খানের চিকিৎসা নিশ্চিতের আহ্বান সাবেক ক্রিকেট অধিনায়কদের

ভারতে জাহাজডুবিতে নিখোঁজ সাতক্ষীরার মামুন, উদ্বিগ্ন পরিবার

মালয়েশিয়ায় ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা পেলেন ৬ শতাধিক বাংলাদেশি

বাংলাদেশ-ভারত রাজনৈতিক টানাপোড়েন থাকলেও অর্থনীতিতে প্রভাব পড়বে না

পশ্চিম তীরে ‘ই–ওয়ান’ প্রকল্প বন্ধের আহ্বান ইইউর