হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

দেশের মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর

আমার দেশ অনলাইন

দেশের মোবাইল গ্রাহকদের জন্য আসছে বড় সুখবর। ঘরের ভেতরে দুর্বল নেটওয়ার্ক ও ইন্টারনেট সমস্যার সমাধানে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। সংস্থাটি ‘ই-জিএসএম’ ব্যান্ডের তরঙ্গ বরাদ্দ দিয়ে মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করছে।

বর্তমানে দেশের প্রায় ৪০ শতাংশ মোবাইল ব্যবহারকারী শহরে এবং বাকি ৬০ শতাংশ উপশহর ও গ্রামীণ অঞ্চলে বসবাস করেন। শহরে নেটওয়ার্ক তুলনামূলক ভালো হলেও গ্রাম ও প্রত্যন্ত এলাকায় সেবার মান এখনও দুর্বল। বিশেষ করে ঘরের ভেতরে কল ড্রপ, দুর্বল সিগন্যাল ও ধীরগতির ইন্টারনেট ব্যবহারকারীদের ভোগান্তির প্রধান কারণ।

নেটওয়ার্কের মান উন্নত করতে বিটিআরসি ইতোমধ্যে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে তরঙ্গ বরাদ্দ দিয়েছে গ্রামীণফোনকে। এর ধারাবাহিকতায় এখন ‘ই-জিএসএম’ ব্যান্ড ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমানে বিটিআরসির কাছে ৮.৪ মেগাহার্টজ ‘ই-জিএসএম’ তরঙ্গ রয়েছে। এর মধ্যে ৩.৪ মেগাহার্টজ করে চেয়েছে রবি ও বাংলালিংক। তবে চূড়ান্ত বরাদ্দের আগে এক মাসের পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে, যাতে সীমান্ত এলাকায় ৮৫০ মেগাহার্টজ ব্যান্ডের সাথে কোনো বিঘ্ন ঘটে কি না, তা যাচাই করা যায়।

রবির কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, ই-জিএসএম’ প্রযুক্তি ব্যবহারের জন্য তাদের প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত রয়েছে, ফলে দ্রুত গ্রাহকদের উন্নত সেবা দেওয়া সম্ভব হবে। অন্যদিকে বাংলালিংক জানিয়েছে, পরীক্ষার ফলাফল অনুযায়ী তারা পরবর্তী বিনিয়োগ সিদ্ধান্ত নেবে।

সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ সফল হলে ঘরের ভেতরে মোবাইল সিগন্যাল শক্তিশালী হবে, কল ড্রপ কমবে, ইন্টারনেটের গতি ও স্থিতিশীলতা বাড়বে এবং গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে সংযোগ আরো উন্নত হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব আরো সামনের দিকে এগিয়ে নিতে চাই

রোবট বনাম মানুষ : বিকল্প নাকি সহযাত্রী

কেন হঠাৎ রিচ কমে যায়

বাংলাদেশে পেপ্যাল: সম্ভাবনা ও চ্যালেঞ্জ

তথ্যমন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গুগল ম্যাপে নতুন সার্চ পরিষেবা আসছে আপনার ভাষায়

প্রযুক্তিভিত্তিক জ্ঞানচর্চাই হবে ভবিষ্যৎ সভ্যতার কৌশলগত শক্তি: তথ্যমন্ত্রী

বিএসসিপিএলসির ৯ মাসে মুনাফা বেড়ে ২১৯ কোটি টাকা

অনলাইনে ডাটা সুরক্ষিত রাখার যেসব উপায়

সাইবার হামলা রুখতে নতুন অস্ত্র ওপেনএআই