হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

হঠাৎ ফেসবুক ডাউন, ব্যবহার করা যাচ্ছে না ডেস্কটপ ভার্সন

আমার দেশ অনলাইন

ছবি: এআই

ফেসবুকের সার্ভারে সমস্যা বা কারিগরি ত্রুটির কারণে ডেস্কটপ ভার্সন ব্যবহারে বিঘ্ন ঘটছে। রোববার দুপুর থেকে এ সমস্যা হচ্ছে।

প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে গেলে অনেক ব্যবহারকারী ‘অ্যাকাউন্ট টেম্পোরারি এনেবেল’ বা পেজ লোড না হওয়ার মতো সমস্যায় পড়ছেন। এটি সাধারণত মেটার ব্যাকএন্ড আপডেট বা সার্ভার সমস্যার কারণে হয়ে থাকে বলে জানা গেছে।

অনেক ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) গিয়ে #FacebookDown হ্যাশট্যাগ ব্যবহার করে সমস্যার কথা জানান। কেউ কেউ ত্রুটির বার্তার স্ক্রিনশটও শেয়ার করেন।

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

মানুষ ধ্বংসের কারণ হয়ে উঠছে এআই

চাঁদের বুকে নতুন বিশাল গর্তের সন্ধান

নিয়ন্ত্রণের বাইরে এআই, বাড়ছে উদ্বেগ

ডিজিটাল বিজ্ঞাপনের অদৃশ্য মেশিন

এআইয়ের ঢেউয়ের মুখোমুখি চীনা কর্মীরা

কবে শেষ হবে পৃথিবী, হিসাব দিলেন বিজ্ঞানীরা

এআইয়ের বিরুদ্ধে রাস্তায় রোবটদের বিক্ষোভ

ব্যয়বহুল ফোল্ডেবল আইফোন এনে বড় জুয়া খেলছে অ্যাপল

স্মার্টফোন সুরক্ষায় পাসওয়ার্ড নাকি পিন

এআই সার্চ বনাম গুগল সার্চ