হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

তথ্যপ্রযুক্তি খাতের পথিকৃৎ এস এম কামাল আর নেই

আতিকুর রহমান, চবি

দেশের প্রযুক্তি খাতের অন্যতম পথিকৃৎ বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) প্রতিষ্ঠাকালীন সভাপতি এস এম কামাল মারা গেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। দীর্ঘদিন ক্যান্সারে ভুগে বুধবার সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর ল্যাবএইড ক্যানসার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

এস এম কামালের জন্ম ১৯৪৬ সালের ১ ফেব্রুয়ারি ফরিদপুরের ভাঙ্গায়। ষাটের দশকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম ব্যাচ থেকে ব্যবসায় প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৬৮ সালে বিশ্বখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান আইবিএমে পেশাজীবন শুরু করেন।

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ব্যবসায় খাতের প্রসারে এস এম কামালের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। বিসিএস ছাড়াও তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এস এম কামাল আইবিএমের আন্তর্জাতিক চাকরির সুযোগ ফিরিয়ে দিয়ে দেশে এসে কম্পিউটার শিল্প গড়ে তোলার কাজ করেছেন। কম্পিউটারের প্রসারে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সমন্বয় করার ক্ষেত্রে তিনি ছিলেন অনন্য।

বর্জ্য থেকে জ্বালানি

মহাকাশের বিস্ময় ‘রেড স্প্রাইটস’

রাস্তায় এআই ক্যামেরায় সাফল্য

সাইবার নিরাপত্তায় ফিনিক্স সামিট ২০২৬

ধারণক্ষমতা ঘাটতির কারণে এআই ব্যবহারে লাগাম টানল গুগল

পরীক্ষায় নকলে যেভাবে সাহায্য করছে এআই স্মার্ট গ্লাস, ব্যবহারের শীর্ষে এশিয়া

শক্তিশালী এআই টুল ‘মিথোস ৫’ চালুর অনুমতি দিল যুক্তরাষ্ট্র

আলোড়ন সৃষ্টি করেছে নাইকির মানসিক চাপ কমানোর জুতা

কম দামে নতুন এআই স্মার্ট চশমা আসছে বাজারে

এআই প্রযুক্তির প্রভাব, এক বছরে ২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল