হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

ধীরে ধীরে ব্যক্তিগত স্বাস্থ্য সহকারী হয়ে উঠছে স্মার্টওয়াচ

তথ্যপ্রযুক্তি ডেস্ক

হার্ট রেট, ঘুমের মান, রক্তচাপ বা শরীরচর্চার তথ্য পর্যবেক্ষণের পর এবার অজ্ঞান হওয়ার আগাম সংকেত দেবে স্মার্টওয়াচ। সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় পরিচালিত একটি গবেষণায় দাবি করছে অজ্ঞান হওয়ার কয়েক মিনিট আগেই স্মার্টওয়াচ ব্যবহারকারীকে সতর্ক করতে সক্ষম হতে পারে।

চুং-আং ইউনিভার্সিটি গুয়াংমিয়ং হাসপাতালের অধ্যাপক জুনহওয়ান চো বলেন, আগাম সতর্কতা পেলে রোগীরা সময়মতো বসে পড়তে, নিরাপদ স্থানে যেতে বা সাহায্য চাইতে পারবেন। এতে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমে আসবে।

দক্ষিণ কোরিয়ার চুং-আং ইউনিভার্সিটি গুয়াংমিয়ং হাসপাতালের সঙ্গে যৌথভাবে গবেষণা চালিয়েছে। গবেষণার মূল লক্ষ্য ছিল ভ্যাসোভ্যাগাল সিনকোপ নামে পরিচিত একটি শারীরিক সমস্যাকে শনাক্ত করা।

এটি এমন একটি অবস্থা, যেখানে হঠাৎ হৃদস্পন্দন ও রক্তচাপ কমে যাওয়ার কারণে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারেন।

এটি বিশ্বের প্রথম সফল গবেষণা যেখানে একটি বাণিজ্যিক স্মার্টওয়াচ ব্যবহার করে অজ্ঞান হওয়ার আগাম পূর্বাভাস দেওয়া সম্ভব হয়েছে। গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে ইউরোপিয়ান হার্ট জার্নাল ডিজিটাল হেলথে।

এই গবেষণায় ব্যবহার করা হয় স্যামসাংয়ের গ্যালাক্সি ওয়াচ ৬। স্মার্টওয়াচটির পিপিজি বা ফটোপ্লেথিসমোগ্রাফি সেন্সরের মাধ্যমে অংশগ্রহণকারীদের হার্ট রেট ভ্যারিয়েবিলিটি এবং শরীরের বিভিন্ন বায়োসিগন্যাল পর্যবেক্ষণ করা হয়। গবেষণায় মোট ১৩২ জন রোগী অংশ নেন, যাদের মধ্যে ভ্যাসোভ্যাগাল সিনকোপের উপসর্গ ছিল বলে সন্দেহ করা হয়েছিল।

চিকিৎসকদের তত্ত্বাবধানে পরীক্ষার সময় সংগৃহীত তথ্য এআই-ভিত্তিক একটি প্রেডিকশন মডেলের মাধ্যমে বিশ্লেষণ করা হয়। পুরো সিস্টেমটির নির্ভুলতার হার ছিল প্রায় ৮৪.৬ শতাংশ। এছাড়া মডেলটির সেনসিটিভিটি ছিল ৯০ শতাংশ এবং স্পেসিফিসিটি ছিল ৬৪ শতাংশ।

চিকিৎসকদের মতে, ভ্যাসোভ্যাগাল সিনকোপ সাধারণত অতিরিক্ত মানসিক চাপ, ভয়, ব্যথা বা আবেগজনিত কারণে হতে পারে। যদিও এটি সবসময় প্রাণঘাতী নয়, তবে হঠাৎ পড়ে গিয়ে গুরুতর আঘাত পাওয়ার ঝুঁকি থাকে। অনেক ক্ষেত্রে মাথায় আঘাত, হাড় ভাঙা বা কনকাশনের মতো সমস্যাও দেখা দিতে পারে।

এলআর

সমুদ্রের তাপমাত্রায় নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল চায় ট্রাম্প প্রশাসন

জলবায়ু পরিবর্তন নিয়ে রাজনীতিকদের অবাস্তব বক্তব্যে অপূরণীয় ক্ষতি

হরমুজ খুলে দিতে ইরানের প্রতি পাকিস্তান সেনাপ্রধানের আহ্বান

নিজ ভূমিতে ফেরা অনিশ্চিত ১৩ লাখ রোহিঙ্গার

ভারতের রাজনৈতিক ব্যবস্থা সংস্কারের আহ্বান ককরোচ নেতার

কাগজে-কলমে নয়, বাস্তবেই খেলাপি ঋণ আদায়ের নির্দেশ সরকারের

সার সংকটে কৃষকের কাহিল অবস্থা, উৎপাদন ব্যাহত

জিআই পণ্য ইলিশ: গর্ব দিয়ে সম্পদ রক্ষা করা কঠিন

লোহাগাড়ায় ধসে পড়ছে ফারেঙ্গা সংযোগ সড়ক