হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

হোয়াটসঅ্যাপ ভিডিও কলে ইমোজি রিঅ্যাকশন যুক্ত

স্টাফ রিপোর্টার

হোয়াটসঅ্যাপের নতুন অ্যান্ড্রয়েড বেটা সংস্করণে ভিডিও কলে ইমোজি রিঅ্যাকশন এবং হাত তোলার সুবিধা যুক্ত হয়েছে। অ্যান্ড্রয়েড অথরিটি এই নতুন ফিচারটি প্রথম শনাক্ত করেছে। এমন খবর দিয়েছে দ্য ভার্জ।

গুগল মিটের মতো, হোয়াটসঅ্যাপে ভিডিও কলে এখন নির্দিষ্ট কিছু ইমোজি ব্যবহার করা যাবে, যার মধ্যে থাম্বস আপ এবং হার্ট ইমোজি রয়েছে। তবে এই অপশনগুলো সরাসরি দৃশ্যমান না থেকে তিন-ডট মেনুর ভেতরে রাখা হয়েছে।

নতুন ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং কবে নাগাদ সকল ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হবে তা দ্রুতই জানা যাবে বলে জানা গেছে।

দেয়াল যখন টিভিপর্দা

পুঁজিবাজারে নতুন ট্রেডিং প্রযুক্তি

বাসভাড়া-চায়ের বিল বাংলা কিউআরে

এজেন্টিক এআই ‘এলা ক্ল’

মানুষের চিন্তাশক্তি বদলে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা

হত্যার পরিকল্পনা জানা সত্ত্বেও পুলিশের কাছে তথ্য গোপন করছে এআই

সাইবার ঝুঁকিতে দেশের ১৫ খাত, সতর্কতার তাগিদ

রকেট ছুটতেই আকাশে দেখা গেল ‘জেলিফিশ মেঘ’

এআই চ্যাটবটের জন্য উইল করছেন অনেকে

সোশ্যাল মিডিয়া ব্যবহারে সচেতনতা