হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

জন্মদিন মনে করিয়ে দেবে হোয়াটসঅ্যাপ, আসছে নতুন রিমাইন্ডার ফিচার

আমার দেশ অনলাইন

ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের জন্য নতুন একটি সুবিধা চালুর কাজ করছে মেটা। পরিচিতজনদের জন্মদিন ভুলে যাওয়ার সমস্যা সমাধানে অ্যাপটিতে ‘জন্মদিনের রিমাইন্ডার’ ফিচার যুক্ত করা হচ্ছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপে নতুন একটি ‘বার্থডে’ বিভাগ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এই সুবিধা চালু হলে ব্যবহারকারীরা চাইলে নিজেদের জন্মতারিখ যুক্ত করতে পারবেন। এরপর জন্মদিনের সময় ঘনিয়ে এলে বা নির্ধারিত দিনে তাদের পরিচিতদের কাছে স্বয়ংক্রিয়ভাবে রিমাইন্ডার পাঠানো হবে।

তবে নতুন ফিচারটি এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে। কবে এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য জানায়নি।

বর্তমানে ফেসবুকে বন্ধুদের জন্মদিনের নোটিফিকেশন দেওয়ার সুবিধা রয়েছে। তবে গোপনীয়তাকে গুরুত্ব দেওয়া হোয়াটসঅ্যাপে একই ধরনের সুবিধা চালু হলে ব্যবহারকারীরা এটি কীভাবে গ্রহণ করবেন, তা নিয়ে আলোচনা চলছে।

এদিকে, হোয়াটসঅ্যাপে ধারাবাহিকভাবে নতুন ফিচার যুক্ত করছে মেটা। সম্প্রতি ‘হোয়াটসঅ্যাপ প্লাস’ নামে একটি প্রিমিয়াম সেবার তথ্যও সামনে এসেছে। জানা গেছে, প্রাথমিকভাবে এক মাস বিনা মূল্যে ব্যবহারের সুযোগ দেওয়ার পর এই সেবার জন্য মাসিক সাবস্ক্রিপশন ফি দিতে হতে পারে। প্রিমিয়াম ব্যবহারকারীরা সাধারণ সংস্করণের তুলনায় বাড়তি কিছু সুবিধা পাবেন।

এ ছাড়া ব্যবহারকারীদের গোপনীয়তা আরও বাড়াতে ফোন নম্বর প্রকাশ না করেই যোগাযোগের সুযোগ দিতে ইউজার নেম-ভিত্তিক যোগাযোগব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে হোয়াটসঅ্যাপ। এই সুবিধা চালু হলে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের সময় নিজের মোবাইল নম্বর গোপন রাখা সম্ভব হবে।

এসআর

এআই চ্যাটবটের জন্য উইল করছেন অনেকে

সোশ্যাল মিডিয়া ব্যবহারে সচেতনতা

ফোল্ডেবল ফোনের পর কী

স্মার্টফোনের ১০ অজানা সুবিধা

তুরস্কে ১৫ বছরের কম বয়সিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা

খুনের ভুয়া তথ্য পুলিশের কাছে পাঠাল এআই

মঙ্গল গ্রহের বিরল ছবি তুলল নাসা

কিশোরদের জন্য চ্যাটজিপিটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন

এআই যখন ব্যাংক ডাকাত

কোটি বছর আগের সংকেত শনাক্ত