হোম > ফিচার > পাঠকমেলা

ইবি পাঠকমেলার সদস্য আড্ডা

আফিয়া আলম, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

আমার দেশ পাঠকমেলার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখায় সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ২০২৬-২৭ কার্যবর্ষের কমিটির কার্যনির্বাহী সদস্য ও সাধারণ সদস্যরা অংশ নেন।

মতবিনিময় সভাকে কেন্দ্র করে আমার দেশ পাঠকমেলার সদস্যদের মধ্যে পারস্পরিক পরিচয়, ভাবনা ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি পাঠকমেলার সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সংগঠনের বর্তমান কার্যক্রম, সদস্যদের অংশগ্রহণ, পাঠচর্চার পরিধি বৃদ্ধি এবং ভবিষ্যতের বিভিন্ন উদ্যোগ নিয়েও মতবিনিময় করেন উপস্থিত সদস্যরা।

আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে সাংগঠনিক আলোচনার পাশাপাশি পাঠকদের ব্যক্তিগত

আগ্রহ, চিন্তা ও প্রত্যাশার কথাও

উঠে আসে।

আলোচনার একটি বড় অংশজুড়ে ছিল সমসাময়িক বিভিন্ন বিষয়। দেশের বর্তমান পরিস্থিতি, সমাজ ও শিক্ষাঙ্গনের নানা প্রসঙ্গসহ সময়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীরা নিজেদের মতামত ও অভিব্যক্তি তুলে ধরেন। প্রত্যেকে নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন বিষয় ব্যাখ্যা করেন এবং অন্যদের মতামত মনোযোগ দিয়ে শোনেন। ফলে সাধারণ আড্ডার গণ্ডি পেরিয়ে আলোচনাটি হয়ে ওঠে চিন্তা ও মতের আদান-প্রদানের একটি উন্মুক্ত পরিসর।

তরুণ পাঠকদের সুচিন্তিত ভাবনা, প্রশ্ন, পর্যবেক্ষণ ও প্রাণবন্ত আলাপে অল্প সময়েই মুখর হয়ে ওঠে পুরো আসর। কখনো কোনো বিষয় নিয়ে গভীর আলোচনা, কখনো অভিজ্ঞতা বিনিময়, আবার কখনো স্বতঃস্ফূর্ত আড্ডায় কেটে যায় সময়।

বই ও পাঠচর্চার বাইরে সমকালীন জীবন এবং সমাজকে নিয়ে তরুণদের নিজস্ব চিন্তার প্রকাশও এ আয়োজনকে দিয়েছে আলাদা মাত্রা।

পাঠকমেলার এমন আয়োজন তরুণদের মধ্যে পাঠাভ্যাস ও বুদ্ধিবৃত্তিক চর্চাকে আরো বিস্তৃত করার পাশাপাশি পারস্পরিক সংযোগ এবং মতবিনিময়ের সুযোগ তৈরি করে। ভিন্ন মত ও দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনার মধ্য দিয়ে তৈরি হয় চিন্তার নতুন পরিসর। সেই অর্থে আয়োজনটি ছিল এক সৃজনশীল বুদ্ধিচর্চার মেলা।

সব মিলিয়ে শরতের বিকালটি কিছুক্ষণের জন্য হয়ে উঠেছিল প্রাণবন্ত ও মুখর। চায়ের উষ্ণতার সঙ্গে তরুণ পাঠকদের চিন্তা, কথোপকথন ও স্বতঃস্ফূর্ততায় জমে উঠেছিল পাঠকমেলার এ আয়োজন।

ভিন্নমত নিয়ে শিক্ষাঙ্গনে ঐক্য

মাদারীপুরে পাঠকমেলার যাত্রা শুরু

শহীদ আনাস স্মরণে পাঠকমেলার পাঠচক্র

জগন্নাথ বিশ্ববিদ্যালয় পাঠকমেলার মতবিনিময় সভা

আড্ডা থেকে সামনে চলার ভাবনা

ফ্যাসিবাদের আঁতুড়ঘর

মধুসূদনের সাগরদাঁড়িতে ইবি পাঠকমেলা

বর্ষার হাত ধরে শরৎ আসে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাঠকমেলার সভা

‘মেহফিল-এ-মুহাম্মাদ’ সিরাতমেলা