হোম > চাকরি > সরকারি

এসএসসি পাসেই স্থাপত্য অধিদপ্তরে নিয়োগ

চাকরি ডেস্ক

ছবি: সংগৃহীত

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন স্থাপত্য অধিদপ্তর ৯টি পদে ৩৩ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে ১৫ জুলাই ২০২৬ সকাল ১০টায় এবং চলবে ৬ আগস্ট ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগ হবে অস্থায়ী ভিত্তিতে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালন করতে হবে।

প্রার্থীর বয়স ১ জুলাই ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ৫ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা ৩৭ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে ৩০০×৩০০ পিক্সেল আকারের ছবি এবং ৩০০×৮০ পিক্সেল আকারের স্বাক্ষর স্ক্যান করে সংযুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পর বা অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না।

টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। ১ ও ২ নম্বর পদের জন্য আবেদন ফি ১৬৮ টাকা, ৩ থেকে ৮ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৯ নম্বর পদের জন্য ৫৬ টাকা। আবেদন ফি ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে।

বিস্তারিত জানতে ক্লিক করুন

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, পেট্রোবাংলায় বড় নিয়োগ

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বড় নিয়োগ, কীভাবে আবেদন করবেন

মাদরাসা শিক্ষা বোর্ডে নিয়োগ, আবেদন করা যাবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত

কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, আবেদন যেভাবে

বিভিন্ন মন্ত্রণালয়ে ৩৪ পদে নিয়োগ দেবে পিএসসি

যেসব পদে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে নিয়োগ

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে ৫৭৫ পদে নিয়োগ, আবেদন শুরু ৬ আগস্ট

বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ

৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে ১ম হলেন হাজীগঞ্জের মামুন

মহিলাবিষয়ক অধিদপ্তরে ৭৩১ জনের চাকরি