হোম > চাকরি > সরকারি

বিভিন্ন মন্ত্রণালয়ে ৩৪ পদে নিয়োগ দেবে পিএসসি

আমার দেশ অনলাইন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের ৩৪টি শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ জুলাই থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ২৫ আগস্ট ২০২৬ পর্যন্ত।

বিজ্ঞপ্তি অনুযায়ী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশনে বিজ্ঞাপন আধিকারিক পদে ১ জন, টেলিভিশন প্রকৌশলী পদে ৩ জন, অডিয়েন্স রিসার্চ অফিসার/স্ক্রিপ্ট অ্যান্ড মনিটরিং এডিটর পদে ১ জন, প্রযোজক (বার্তা) পদে ২ জন এবং প্রযোজক পদে ৩ জন নিয়োগ দেওয়া হবে।

এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পুলিশ হাসপাতালসমূহে মেডিক্যাল অফিসার পদে ২৪ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৯টি পদ স্থায়ী এবং ১৫টি পদ অস্থায়ী।

সব পদের বেতন নির্ধারণ করা হয়েছে জাতীয় বেতন স্কেলের গ্রেড-৯ অনুযায়ী, যার বেতনসীমা ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা।

আবেদনের জন্য ১ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩২ বছর হতে হবে।

আগ্রহী প্রার্থীদের টেলিটক অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

আবেদনপত্র পূরণ এবং ফি জমা দেওয়া শুরু হবে ২৬ জুলাই ২০২৬ দুপুর ১২টা থেকে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ২৫ আগস্ট ২০২৬ সন্ধ্যা ৬টা।

নিয়োগসংক্রান্ত যোগ্যতা, শর্তাবলি ও অন্যান্য বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে।

এসআর

‘সম্পত্তি হস্তান্তর আইন কোরআন-সুন্নাহবিরোধী, দেশের আলেমরা এ বিষয়ে একমত’

রাজবাড়ী সাইট দেখতে যাচ্ছেন উপদেষ্টাসহ তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী

এত পরিবর্তন আগে কখনো হয়নি, এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে রেকর্ড

হরমুজ বিজয়ের দাবি ট্রাম্পের, সময় থাকতে দেশে চলে যাওয়ার হুঁশিয়ারি তেহরানের

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

সংকটের মধ্যে কৃষিমন্ত্রীর গোডাউন ভর্তি সারে

ইয়েমেনের মোখা শহর দখল করল ইরান সমর্থিত হুথিরা

একদিন পিছিয়ে শনিবার শুরু বায়তুল মুকাররমের মাসব্যাপী ইসলামি বইমেলা

মাদকের অভিযোগে ৫০ বছরের পুরোনো মেলা বন্ধ

স্বর্ণজয়ের লক্ষ্যে ঘাম ঝরাচ্ছেন ক্রিকেটাররা