হোম > চাকরি > সরকারি

এনটিআরসিএর নিয়োগ পরীক্ষার সিলেবাস প্রকাশ

চাকরি ডেস্ক

অষ্টম এনটিআরসিএর মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার পদে নিয়োগ পরীক্ষার সিলেবাস প্রকাশ করা হয়েছে। প্রকাশিত এই সিলেবাস অনুযায়ী মোট আটটি বিষয়ে ৮০ নম্বরের পরীক্ষা হবে। 

শুক্রবার (১৩ মার্চ) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ওয়েবসাইটে এ সিলেবাস প্রকাশ করা হয়।

সিলেবাস অনুযায়ী, বাংলায় ১০ নম্বর, ইংরেজিতে ১০ নম্বর, আইসিটিতে ১০ নম্বর, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে ৫ নম্বর, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে ৫ নম্বর, প্রশাসনিক ব্যবস্থাপনায় ১০ নম্বর, আর্থিক ব্যবস্থাপনায় ১০ নম্বর নির্ধারণ করা হয়েছে।

এর বাইরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরীক্ষার্থীদের জন্য সাধারণ শিক্ষা ব্যবস্থাপনায় ২০ নম্বর, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরীক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা ও কারিগরি শিক্ষাসংশ্লিষ্ট মৌলিক জ্ঞানে ২০ নম্বর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরীক্ষার্থীদের জন্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা, আল কুরআন, হাদিস, ফিকাহ, আরবি ভাষা ও ইসলামী শিক্ষায় ২০ নম্বর নির্ধারণ করা হয়েছে।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার পদে নিয়োগে আবেদন শেষ হয়েছে ২৬ ফেব্রুয়ারি। এসব পদে মোট আবেদন করেছেন ৮৬ হাজার ৪৪৫ জন। ১০০ নম্বরের পরীক্ষায় নিয়োগ হবে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার।

এ নিয়োগ পরীক্ষা আগামী এপ্রিল মাসে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এনটিআরসিএ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, তিন অধিদপ্তরের আওতায় থাকা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধানদের সর্বমোট শূন্য পদের সংখ্যা ১৩ হাজার ৫৯৯। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদ রয়েছে ১০ হাজার ২৭৮টি। কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় শূন্য পদ ১৪০টি এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় শূন্য পদ রয়েছে ৩ হাজার ১৩১টি। তিন অধিদপ্তরের সর্বমোট শূন্য পদের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৯৯।

সম্পূর্ণ সিলেবাস দেখতে এখানে ক্লিক করুন।

গণরায় উপেক্ষায় রাজপথে নামতে বাধ্য হয়েছি: আজহার

শত বছরের অপেক্ষার পর ক্যানসার টিকায় মিলল সাফল্যের খবর

মানসম্মত স্পিচ থেরাপিতে দক্ষতা বাড়ানোর তাগিদ

হাসনাতের দুঃখ প্রকাশের পর সরে গেলেন কওমি ছাত্ররা

হবিগঞ্জে বিএনপির সভাপতিসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

গুম মৃত্যুর চেয়ে ভয়াবহ: বিচারপতি মঈনুল

কোরআনের বিধান কায়েমে আলেমদের এগিয়ে আসতে হবে

‘গণতন্ত্র প্রতিষ্ঠায় রাষ্ট্রকে সাংবাদিকদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে’

এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি ছয় মাসেও বাস্তবায়ন হয়নি: চরমোনাই পীর

বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করলে আমরা চাঁদাবাজ বলব: সারজিস আলম