হোম > চাকরি > সরকারি

পানি সম্পদ মন্ত্রণালয়ে ৩৭ পদে নিয়োগ

চাকরি ডেস্ক

পানি সম্পদ মন্ত্রণালয় শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পানি সম্পদ মন্ত্রণালয় ওয়েবসাইটে ১৪ মে ২০২৬ প্রকাশিত হয়েছে।

মন্ত্রণালয় মোট ৩৭ জন যোগ্যতা সম্পন্ন নারী ও পুরুষকে ৪টি ক্যাটাগরিতে অস্থায়ীভাবে নিয়োগ দিবে। নির্বাচিত প্রার্থীদের ১৩, ১৬ ও ২০তম বেতন গ্রেড প্রদান করা হবে।

আবেদন শুরুর দিন: ১৯ মে ২০২৬, সকাল ১০টা।

আবেদনের শেষ দিন: ৮ জুন ২০২৬, বিকেল ৫টা।

শূন্য পদের নাম ও বিস্তারিত বিবরণ

পানি সম্পদ মন্ত্রণালয় ৪টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ৩৭ জন প্রার্থীকে নিয়োগ দিবে।

পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা ও বেতন স্কেল দেওয়া হলো:

সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর

  • পদ সংখ্যা: ১০টি।
  • গ্রেড ও বেতন: ১৩তম গ্রেড (১১,০০০ – ২৬,৫৯০/-)।
  • শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
  • অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৪৫ এবং ইংরেজিতে ৭০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।

কম্পিউটার অপারেটর

  • পদ সংখ্যা: ০২টি।
  • গ্রেড ও বেতন: ১৩তম গ্রেড (১১,০০০ – ২৬,৫৯০/-)।
  • শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
  • অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।

অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

  • পদ সংখ্যা: ০৯টি।
  • গ্রেড ও বেতন: ১৬তম গ্রেড (৯,৩০০ – ২২,৪৯০/-)।
  • শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • অন্যান্য যোগ্যতা: কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত এবং টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে কমপক্ষে ২০ শব্দ থাকতে হবে।

অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

  • পদ সংখ্যা: ১৬টি।
  • গ্রেড ও বেতন: ২০তম গ্রেড (৮,২৫০ – ২০,০১০/-)।
  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

আবেদনের শর্তাবলী ও যোগ্যতা

১. জাতীয়তা: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে।
২. বয়সসীমা: ০১ মে ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
৩. বিভাগীয় প্রার্থী: বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

এলআর

ডিজিটাল দাসত্ব: ২১ শতকের নতুন ঔপনিবেশিকতা

নিরাপত্তাহীনতায় মানুষ পুলিশ ব্যস্ত গুজব রোধে

ফেনীতে রাতে বিরোধীদলীয় নেতাকর্মীদের বাড়িতে ককটেল বিস্ফোরণ

মাদকের ছোবল: আর কবে হুঁশ হবে

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

আয়বৈষম্য কমছে না কেন

প্রতিরক্ষা অবহেলায় স্বাধীনতা বিপন্ন হওয়ার ঝুঁকি

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু